যুক্তরাজ্যে A1(M)-এ ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ২; মোটরওয়ে বন্ধ

69

সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের কাউন্টি ডারহামের A1(M) মোটরওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সড়কটি উভয় দিকেই বন্ধ করে দিয়েছে পুলিশ।

ডারহাম ও চেস্টার-লে-স্ট্রিটের মাঝামাঝি অংশে সংঘর্ষের ঘটনায় দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃতির কারণে সড়কটি সকাল পর্যন্ত বন্ধ থাকতে পারে।

এই অবস্থায় আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট ও ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। চালকদের বিকল্প পথে চলার পরামর্শ দেওয়া হয়েছে।