ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে সশস্ত্র হামলার চেষ্টার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ক্ষোভ প্রকাশ করেছেন।
হামলাকারী কোল টমাস অ্যালেনের ইশতেহারের উদ্ধৃতি দেওয়ায় সাংবাদিকদের তীব্র সমালোচনা করেন তিনি। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন এবং জোর দিয়ে বলেন, “আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।” তিনি দাবি করেন, সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে একজন অসুস্থ ব্যক্তির বক্তব্য প্রচার করছে।
ট্রাম্প এ ঘটনায় ডেমোক্র্যাট নেতাদের ‘বিদ্বেষমূলক বক্তব্য’-কে দায়ী করেন এবং বলেন, রাজনৈতিক সহিংসতা উসকে দিচ্ছে বিরোধীদের বক্তব্য। তবে প্রাণনাশের চেষ্টার পরও তিনি নিজেকে উদ্বিগ্ন নন বলেই জানান।















