যুক্তরাজ্যে McDonald’s-এর দাম বাড়ানোর পরিকল্পনা

102

মধ্যপ্রাচ্যে ইরান–সংঘাতের প্রভাবে ব্যয় বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যে পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে ফাস্টফুড জায়ান্ট McDonald’s। প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড শাখার প্রধান লরেন শুল্টজ জানিয়েছেন, বাড়তি খরচ সামাল দিতে কিছু পণ্যের দামে ‘সামান্য বৃদ্ধি’ আনা হতে পারে, যদিও মিল ডিল ও সেভার মেনুর দাম অপরিবর্তিত থাকবে।

তিনি BBC Radio 4-এর ‘Today’ অনুষ্ঠানে বলেন, দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির চাপে রয়েছে খাদ্য শিল্প, এবং গ্রাহকের সক্ষমতা বিবেচনা করেই সীমিত পরিসরে দাম বাড়ানো হবে।

ইরান সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-সংক্রান্ত সরবরাহ ব্যাহত হওয়ায় খাদ্য শিল্পে ব্যয় বেড়েছে। শিল্প সংস্থা Food and Drink Federation জানিয়েছে, বড়দিনের আগেই মুদি পণ্যের মূল্যস্ফীতি ৯–১০ শতাংশে পৌঁছাতে পারে।

এদিকে রুটি প্রস্তুতকারী Allied Bakeries তাদের জনপ্রিয় Kingsmill ব্র্যান্ডের রুটিতে জ্বালানি সারচার্জ যোগ করার বিষয়েও আলোচনা করছে, যা শিগগিরই ভোক্তাদের ওপর প্রভাব ফেলতে পারে।