ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব বাড়তে থাকায় হরমুজ প্রণালী পুনরায় খুলতে একটি “কার্যকর ও যৌথ পরিকল্পনা” তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই নৌপথ কীভাবে পুনরায় চালু করা যায় তা নিয়ে প্রতিরক্ষা প্রধানরা আলোচনা করছেন। বিশ্বের মোট তেলের প্রায় ২০% সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
ইউকে মিনিস্ট্রি অফ ডিফেন্স ইতোমধ্যে সামরিক পরিকল্পনাকারীদের পাঠিয়েছে আস সেন্ট্র কমান্ডে, যাতে ট্যাঙ্কারগুলোকে নিরাপদে পার করার উপায় খুঁজে বের করা যায়। তেহরানের পাল্টা হামলার হুমকির কারণে কার্যত প্রণালীটি বন্ধ হয়ে আছে।
ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ফ্রান্স , জার্মান, কানাডা এবং অস্ট্রেলিয়া-সহ ৩০টিরও বেশি দেশ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে জলপথ নিরাপদ রাখতে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।
যুক্তরাজ্যের সামরিক প্রধানরা তাদের আন্তর্জাতিক সমকক্ষদের সঙ্গে বৈঠক করেছেন প্রণালী নিরাপদ করার বাস্তব দিক নিয়ে। এর মধ্যে পারস্য উপসাগরে মাইন অপসারণকারী ড্রোন মোতায়েনের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমা দেশগুলো সংঘাত তীব্র অবস্থায় থাকায় ডোনাল্ড ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছিল।
একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এ সপ্তাহের শেষের দিকে আরও একটি সামরিক পর্যায়ের বৈঠক হবে, যেখানে নতুন স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিরক্ষা প্রধানরা অংশ নেবেন এবং অন্য দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
এই সম্মেলন লন্ডন অথবা পোর্টসমাউথ-এ অনুষ্ঠিত হতে পারে, যাতে দ্রুত প্রণালী খুলে নিরাপদ নৌপথ নিশ্চিত করা যায়।
কিয়ার স্টার্মার সোমবার বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেও সংঘাতের দ্রুত সমাপ্তি নাও হতে পারে।
প্রণালী বন্ধ থাকায় অর্থনৈতিক ক্ষতি বাড়ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। তেলের দাম এবং সরকারি ঋণের খরচ বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে মুদ্রাস্ফীতিতে।
জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ক যৌথ কমিটির চেয়ারম্যান ম্যাট ওয়েস্টার্ন বলেন, এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য ট্রাম্পের প্রেসিডেন্সিকে সবচেয়ে “অবিবেচক ও ব্যয়বহুল” করে তুলতে পারে।
তিনি বলেন,
“ট্রাম্প ও নেতানিয়াহু-এর বিপর্যয়কর সামরিক পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্রিটিশ ভোক্তাদের পকেটে আঘাত করছে। বিশ্বের প্রায় ২০% তেল হরমুজ প্রণালী দিয়ে যায় এটি এখন কার্যত স্থবির।”
তিনি আরও বলেন, জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ এবং তেলের দামও লাফিয়ে বেড়েছে।
ওয়েস্টার্ন পশ্চিমা নেতাদের দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং বলেন, “অতিরিক্ত আক্রমণাত্মক ট্রাম্প একটি বড় কৌশলগত ভুল করেছেন, যা মিত্রদের ক্ষতি করছে এবং চায়না ও রাশিয়া -এর মতো প্রতিদ্বন্দ্বীদের লাভবান করছে।”














