দেশের জার্সিতে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন রোনান সুলিভান, আমেরিকায় জন্ম নেওয়া এই ফুটবল তারকা দেখালেন কারিশমা।
তার জোড়া গোলে ভর করে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশ।
২-০ গোল ব্যবধানে জিতে সাফের এবারের আসর শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।














