মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্য করেছেন ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ মুখপাত্র।
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক ভিডিও বার্তায় ইংরেজিতে বলেন, “হে ট্রাম্প, আপনি বরখাস্ত! এই বাক্যটির সঙ্গে আপনি পরিচিত। বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”
তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালীর পূর্ণভাবে পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসছে।
ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যদি হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত থাকার কারণে যুক্তরাষ্ট্র দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুমকি বাস্তবায়ন করে, তবে তেহরান ‘কঠোর প্রতিশোধমূলক হামলা’ চালাবে।















