লন্ডন: শহীদ বুদ্ধিজীবি দিবসে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে বৃটেনে বসবাসরত সর্বস্থরের প্রবাসী বাঙ্গালীরা জাতির শ্রেষ্ট সন্তান শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ১৪ ডিসেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যা নামার সাথে সাথে বিভিন্ন সংগঠনের সদস্যরা ফুল এবং মোমবাতি হাতে সমবেত হন শহীদ মিনারে।
যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির নির্বাহী সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন বিজয়ের ঠিক পূর্বমূহুর্থে জাতিকে মেধাশুন্য করতে পরিকল্পিত ভাবে জাতির শ্রেষ্ট সন্তানদের হত্যা করা হয়। আর এর নীল নকসা তৈরী করেছিল স্বাধীনতা বিরোধীচক্র।
সমাবেশে বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীদেগর সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, ঘাতক দালাল নির্মুল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হরমুজ আলী,যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজয়ন্তা দেব রায়, বাংলাদেশ থেকে আগত সংস্কৃতি কর্মী আসমা আক্তার লিজা, গণজাগরন মঞ্চের কামরুল হাসান তোষার, কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি মারুফ চৌধুরী, সংস্কৃতি কর্মী সৈয়দা নাজনিন সুলতানা শিখা,আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সেক্রেটারী জোবায়ের আহমদ, উদীচির শাহাব আহমদ বাচ্চু, মুক্তিযোদ্ধা আব্দুল হাদি,মোহাম্মদ আলী , শাহেদ আহমদ, অপু ইসলাম,তাইফ আহমদ, সহিদুল আলম সেলিম, মইনুল ইসলাম, নাহিদ জায়গিরদার, সাংবাদিক জুয়েল রাজ, সাংবাদিক সরওয়ার কবীর, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম লন্ডন শাখার প্রেসিডেন্ট বাতিরুল হক সরদার, ঘাতক-দালাল নির্মুল কমিটির কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ঘাতক-দালাল নিমৃূল কমিটির সদস্য আনজুমান আরা অঞ্জু, নাজমা হোসেন কবি ময়নুর রহমান বাবুল, কবি শামীম শাহান, কবি আনোয়ারুল ইসলাম অভি.সংস্কুতি কর্মী মুজিবুল হক মনি প্রমুখ, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা পর্বের সমাপ্তি ঘটে ।















