জিএসসি সাউথ ইস্ট রিজিওনের নির্বাচনে গোলাপফুল প্যানেল বিজয়ী

1994

ওয়ানবাংলানিউজ: জিএসসি সাউথ ইস্ট রিজিওনের নির্বাচনে মাত্র ৭৭ ভোটের ব্যবধানে গোলাপফুল প্যানেল বিজয়ী হয়েছে। একযুগেরও বেশি সময় পর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে দুপুর ১২টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৭ঘটিকা পর্যন্ত। শেষ মুহুর্তে একটি অনাকাংখিত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার শাহগির বখত ফারুক। এজন্য তারা দু:খ প্রকাশ করেন।

নির্বাচনে ১১শ ভোটার থাকলেও ভোট প্রদান করেন ৭২১জন ভোটার। মাত্র ৩টি ভোট বাতিল হয়। এতে ইসবাহ-ফজলুল-সোহেল পরিষদের গোলাপফুল প্রতিক ভোট পায় ৩৯৭টি। আর দোয়াত কলম প্রতিকে নিয়ে হারুন-শহিদ-মিসবাহ পরিষদ পায় ৩২০টি ভোট।

নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম ঘটে ভোট কেন্দ্রে। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের অপর দুই কমিশনার হচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জাকির খান।

উল্লেখ্য সাউথইস্ট রিজিওয়নের ৫টি ব্রাঞ্চ, ইস্ট লন্ডন, পোস্ট মাউথ, মিডলসেক্স, এসেক্স, বেডফোর্ড থেকে এসে এসকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গ্রেটার সিলেট কাউন্সিলের ১২রিজিওয়ন ১০ টি ব্রাঞ্চ রয়েছে। এর মধ্যে সাউথ ইস্ট রিজিওয়নই হচ্ছে সবচেয়ে বড়। এর ভোটারও বেশি। মূলত এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে গ্রেটার সিলেটের সেন্ট্রাল কমিটিতে কারা নেতৃত্বে আসছেন।
এক পরিসংখ্যানে দেখা গেছে গ্রেটার সিলেটের সাউথ ইস্ট রিজিওনে যারা প্রেসিডেন্ট বা সেক্রেটারী পদে নির্বাচিত হন তারা পরবর্তীতে সেন্ট্রাল কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসিন হয়েছেন।

এবারের নির্বাচনে আর জানাগেছে সাউথ ইস্ট রিজিওনে সর্বশেষ ২০০২ সেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত কালকের রিপোর্টে ভূল তথ্যের কারনে ১৯৯৮ সাল লেখা হয়েছিল। এজন্য আমরা দু:খিত।

উল্লেখ্য গ্রেটার সিলেট সেন্ট্রাল কমিটির প্রথম কমিটি ১৯৯৩ সালে গঠন করা হয়। প্রথম সভাপতি ছিলেন মৃত ওয়াহিদ আহমদ, সাধারণ কয়ছর মাহমুদুল হক সৈয়দ, ট্রেজারার মাহিদুর রহমান।