লন্ডনে টিউব রেল চালকদের চার দিনের কর্মদিবসের প্রতিবাদে ধর্মঘটের সিদ্ধান্ত

58

সাইফ হাসান: লন্ডনের পাতাল রেল বা টিউব চালকরা চার দিনের কর্মসপ্তাহ চালুর প্রতিবাদে ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন। আরএমটি ইউনিয়নের সদস্যরা মনে করছেন নতুন এই নিয়মে তাদের কাজের ধরণ অনিশ্চিত হয়ে পড়বে এবং ক্লান্তি বাড়বে। যাতায়াত কর্তৃপক্ষ টিএফএল এই পরিবর্তনকে ঐচ্ছিক বললেও চালকরা তা মেনে নিতে নারাজ। এখনো ধর্মঘটের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে দুই সপ্তাহের নোটিশ দিয়ে যেকোনো সময় চলাচল বন্ধ হতে পারে। এই পরিস্থিতির কারণে লন্ডনের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিড়ম্বনার আশঙ্কা করা হচ্ছে।

লন্ডনের আরএমটি ইউনিয়নের সদস্যরা টিএফএল-এর প্রস্তাবিত চার দিনের কর্মসপ্তাহের বিরুদ্ধে একমত হয়েছেন। তারা মনে করেন এই পরিকল্পনা কার্যকর হলে চালকদের শিফট পরিবর্তন হবে যা তাদের জন্য শারীরিক ও মানসিক চাপের কারণ হতে পারে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে।

আরএমটি-র একজন মুখপাত্র জানিয়েছেন যে চালকদের অধিকাংশই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা সতর্ক করেছেন যে টিএফএল যদি তাদের দাবি গুরুত্ব সহকারে না নেয় তবে তারা বড় ধরনের শিল্প কর্মসূচী বা ধর্মঘটে যেতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল দাবি করেছে যে এই পরিবর্তনটি পুরোপুরি ঐচ্ছিক হবে। এটি মূলত বেকারলু লাইনের চালকদের জন্য প্রাথমিকভাবে চালুর পরিকল্পনা করা হয়েছে যাতে রেলের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায় এবং কোনো বাড়তি খরচ ছাড়াই উন্নত সেবা দেওয়া সম্ভব হয়।

টিএফএল আরও জানায় যে এতে চালকদের চুক্তিবদ্ধ কর্মঘণ্টা কমবে না এবং যারা আগের মতো পাঁচ দিন কাজ করতে চান তাদের সেই সুযোগ থাকবে। তবে ইউনিয়নের পক্ষ থেকে এখনো ধর্মঘটের কোনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি এবং যেকোনো কর্মসূচীর দুই সপ্তাহ আগে কর্তৃপক্ষকে নোটিশ দিতে হবে।

#লন্ডন #ধর্মঘট #রেলওয়ে #aknews #onebanglanews