মানিকগঞ্জে ওমর সানীর রেস্টুরেন্টে ক্রেতাকে কুপিয়ে জখম সিসিটিভিতে ধরা পড়ল হা*মলা

210

সাইফ হাসান: মানিকগঞ্জে চিত্রনায়ক ওমর সানীর নতুন রেস্টুরেন্টে এক ক্রেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নারী ক্রেতাদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আতিকুর রহমান নামের এক যুবককে রড ও চাপাতি দিয়ে হা*মলা চালিয়েছে। সিসিটিভিতে দেখা গেছে অস্থায়ী কর্মচারী লিখনের সাথে বাগ্‌বিতণ্ডার পর এই আ*ঘাতের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় মামলা নিয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় অবস্থিত চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আতিকুর রহমান তার বন্ধুদের নিয়ে সেখানে খাবার খেতে গেলে একদল বখাটে নারী ক্রেতাদের উত্যক্ত করতে শুরু করে। আতিকুর ও তার বন্ধুরা এর প্রতিবাদ জানালে ইমরান ও লিখনসহ কয়েকজন মিলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

হামলার এক পর্যায়ে আতিকুরকে ধারালো ছুরি দিয়ে পিঠে আঘাত করা হয় এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় আতিকুরের চাচা খলিলুল রহমান খান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

চিত্রনায়ক ওমর সানী এই ঘটনা সম্পর্কে জানান যে লিখন নামের একজন অস্থায়ী কর্মচারী এক নারী কাস্টমারের সাথে দুর্ব্যবহার করেছিল। সিসিটিভি ফুটেজে তিনি দেখেছেন যে কর্মচারীরা কাস্টমারের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং পরে রেস্টুরেন্টের সীমানার বাইরে গিয়ে আঘাতের ঘটনা ঘটে। সানী এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

#মানিকগঞ্জ #ওমরসানী #নিউজ #aknews #onebanglanews