আফছার উদ্দীন: অত্যন্ত আনন্দঘন ও জম কালো আয়োজনের মধ্যদিয়ে কানেকটিং কমিউনিটিজ ও সোয়াস লন্ডন ইউনিভার্সিটির সহযোগিতায় ১৩তম কমিউনিটি লিডারশীপ এওয়ার্ড ও গালা ডিনার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সী ব্যাংকুয়েটিং হলে গত ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটি লিডারশীপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আবিদ হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানেক্টিং কমিউনিটিজ এর চেয়ারম্যান কে,এম,আবু তাহের চৌধুরী ও উদ্বোধনী বক্তব্য রাখেন নাসিম হোসাইন।
প্রায় ছয় শত অতিথির উপস্থিতিতে ৩৫টি ক্যাটাগরিতে কমিনিটির বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য কমিউনিটির লিডারদেরকে এওয়ার্ড প্রদান করা হয়।বাংলাদেশী কমিউনিটিতে যারা এওয়ার্ড পেয়েছেন তারা হলেন স্যোসাল জাস্টিস সার্ভিসে জজ মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিস এডভেনটেজ কমিউনিটি সার্ভিসে কামরুন নেছা খানম, কমিউনিটি সেবা ও চ্যারিটি ওয়ার্কে আবু তাহের চৌধুরী,ব্যবসা ও সমাজ সেবায় বার্মিংহামের হাজী জমির উদ্দীন।এছাড়া পাকিস্থানসহ বিশ্বের বিভিন্ন দেশের কমউনিটি লিডারদের কাজের স্বীকৃতি স্বরূপ এওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লর্ড নাজির আহমেদ, লর্ড কুরবান, মেয়র আব্দুল গফুর আজিজসহ বিভিন্ন বারার লিডার, ডেপুটি লিডার ও কাউন্সিলার বৃন্দ এবং সৌদি দূতাবাসের কুটনৈতিক বৃন্দ।
অনুষ্ঠানে মক্কা শরীফের গীলফ টেন্ডারে বিক্রি করা হয়, যে অর্থ অসহায় রোহিঙ্গাদের সাহায্য করা হবে।















