ব্রেন টিউমারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে চলছে অ*স্ত্রোপচার

367

সাইফ হাসান: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। আজ রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মস্তিস্কে জটিল অ*স্ত্রোপচার শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও জ্বরে ভুগছিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তানিয়া। সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত তাকে কোনো কাজে বিরক্ত না করার অনুরোধ জানানো হয়েছে।

তানিয়া বৃষ্টির ফেসবুক পেজ থেকে তার অসুস্থতার খবর জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি তার ব্রেন টিউমারের কথা সবাইকে জানান। শনিবার করা সেই পোস্টে তিনি রবিবার তার মাথায় অস্ত্রোপচার হওয়ার কথা উল্লেখ করেন।

বিষয়টি নিয়ে প্রথম আলোর সাথে কথা বলেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান যে তানিয়া বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। মাঝে মাঝেই তীব্র মাথাব্যথা এবং জ্বর থাকলেও তানিয়া শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি।

কয়েক দিন আগে পরিস্থিতি খারাপ হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষার মাধ্যমে টিউমার ধরা পড়ে। আজ বিকেল চারটার দিকে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। মস্তিস্কের অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সন্ধ্যা সাতটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তানিয়ার অস্ত্রোপচার চলছিল। অস্ত্রোপচার সফল হলে আজ রাত তাকে পোস্ট অপারেটিভে রাখা হবে এবং কাল সোমবার যেকোনো সময় তাকে কেবিনে নেওয়া হতে পারে। তার সহকর্মীরা ভক্তদের কাছে এই অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

#তানিয়াবৃষ্টি #ব্রেনটিউমার #বিনোদননিউজ #aknews #onebanglanews