খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

945

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলার সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ডাকেই দেশ স্বাধীন হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা। তাঁর মতো সৎ প্রধানমন্ত্রী বিশ্বে কম আছেন।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফিরুজ আলী ও আওয়ামী লীগ নেতা আখতার হোসেনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, বর্তমান যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাস, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেন, একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী আব্দুল বাছিত রফি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, মহানগর যুবলীগ নেতা আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা পলাশ সেনাপতি বাপ্পা, খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাসুক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মোজাব্বির আলী, তাহমিদ আহমদ নাদেল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু। বক্তব্য রাখেন একাডেমী পরিচালনা কমিটি সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, সহকারী শিক্ষক হাফিজ জুয়েল আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র আলা উদ্দিন।