সাইফ হাসান: বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স মামলায় গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হয়েছে। প্রায় ১৫ বছর আগে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দিল্লি হাইকোর্ট তার আবেদনের সময় বাড়ানোর প্রস্তাব খারিজ করে দেন। ৫ কোটি রুপি ঋণ নিয়ে দীর্ঘ আইনি জটিলতা শেষে বকেয়া পরিমাণ ৯ কোটি টাকায় পৌঁছালে আদালত তার সাজার মেয়াদ বহাল রাখেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং বর্তমানে ৬ মাসের সাজা ভোগ করছেন।
রাজপাল যাদব ২০১০ সালে তার পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক একটি কোম্পানি থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি সময়মতো সেই টাকা ফেরত দিতে পারেননি এবং বিষয়টি আইনি লড়াই পর্যন্ত গড়ায়।
ঋণ পরিশোধের অংশ হিসেবে দেওয়া সাতটি চেক বাউন্স হওয়ায় ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তার স্ত্রী রাধা যাদবকে দোষী সাব্যস্ত করে। আদালত তখন তাদের ছয় মাসের সাধারণ কারাদণ্ড দিলেও উচ্চ আদালতে আপিলের কারণে এতদিন সাজা কার্যকর হয়নি।
গত কয়েক বছরে রাজপাল ধাপে ধাপে কিছু টাকা জমা দিলেও আদালতের মতে তা মোট পাওনার তুলনায় ছিল খুবই সামান্য। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি তার এক সপ্তাহের সময়ের আবেদন আদালত খারিজ করে দিয়ে পর্যবেক্ষণ দেয় যে তিনি বারবার আদালতের নির্দেশ অমান্য করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজপাল যাদব দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেন। তার আইনজীবী নতুন করে ২৫ লাখ টাকার চেক এবং নতুন পরিশোধের সূচি দিলেও বিচারক রাজপালের সাজা কার্যকরের নির্দেশ প্রত্যাহার করতে রাজি হননি।
#rajpalyadav #bollywoodnews #tiharjail #aknews #onebanglanews












