Burberry প্রধানের বেতন বাড়তে পারে ১২.২ মিলিয়ন পাউন্ডে

56

ব্রিটিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড Burberry নতুন বোনাস স্কিম চালুর পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী Joshua Schulman বছরে সর্বোচ্চ ১২.২ মিলিয়ন পাউন্ড পর্যন্ত আয় করতে পারেন।

২০২৪ সালে দায়িত্ব নেওয়া শুলম্যান চলতি বছরে প্রায় ৪ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পেয়েছেন, যার মধ্যে ছিল বেতন, নগদ বোনাস এবং নিউইয়র্ক থেকে স্থানান্তর সহায়তা। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তার নেতৃত্বে খরচ কমানো, দোকান সংখ্যা হ্রাস এবং চীন ও উত্তর আমেরিকার ক্রেতাদের ফেরানোর মাধ্যমে Burberry আবার মুনাফায় ফিরেছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং শেয়ারের দাম বাড়লে আগামী কয়েক বছরে তার আয় আরও বাড়তে পারে।