সাইফ হাসান: উত্তর লন্ডনের বাস স্টপে এক নারীকে ১৮ বার কুপিয়ে হ*ত্যা করার ঘটনায় আদালত শিউরে ওঠার মতো তথ্য পেয়েছে। জ্বালা দেবেলা নামের এক যুবক অনলাইনে চাকু অর্ডার করার মাত্র এক ঘণ্টার মধ্যে এই নৃশংস হা*মলা চালায়। প্রত্যক্ষদর্শীরা প্রাণপণ চেষ্টা করেও ৬৬ বছর বয়সী আনিতা মুখিকে বাঁচাতে পারেননি। মানসিক অসুস্থতার কারণে আসামি আদালতে উপস্থিত না থাকলেও জুরির সামনে ঘটনার ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে।
৬৬ বছর বয়সী আনিতা মুখি এজওয়্যার রোডে বাসের জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখনই ২২ বছর বয়সী জ্বালা দেবেলা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ২০২৪ সালের মে মাসে ঘটে যাওয়া এই ঘটনায় যুবকটি তাকে ১৮ বার ছুরিকাঘাত করে। অদ্ভুত বিষয় হলো, হামলার মাত্র এক ঘণ্টা আগেই সে অনলাইনে একটি হান্টিং নাইফ বা শিকারি চাকু অর্ডার করে হাতে পেয়েছিল।
স্টিফান ডেনিস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি চিৎকার শুনে এগিয়ে যান এবং রক্তমাখা অবস্থায় আনিতাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, হামলাকারীকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছুই হয়নি এমনভাবে শান্ত হয়ে হাঁটছে, যেন সে কোনো ঘোর বা নেশার মধ্যে আছে। স্টিফান প্যারামেডিকরা আসার আগ পর্যন্ত সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাস্থলেই আনিতার মৃত্যু হয়।
অন্য একজন প্রত্যক্ষদর্শী নাদিন প্রথমে ভেবেছিলেন দুই কিশোরের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু পরে ভয়াবহ দৃশ্যটি দেখতে পান। নিকোল রোজা নামের আরেকজন জানান, তিনি দূর থেকে রক্তমাখা চাকু দেখে থমকে গিয়েছিলেন। অভিযুক্ত দেবেলা মানসিক ভারসাম্যহীনদের জন্য তৈরি একটি হোমে থাকত এবং বর্তমানে সে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি।
#লন্ডন #ক্রাইম #আদালত #aknews #onebanglanews















