ওয়ানবাংলানিউজ: গত ৮ই অক্টোবর পূর্বলন্ডনের দি ব্রিটিশ রয়েল ভ্যেনু হলে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি জাহেদ আহমদ রাজ ও নুরুল ইসলাম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম নিয়ে শুভেচ্চছা বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হাফিজ উদ্দন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার শাহ আলম, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াছ বিশিষ্ট শিক্ষানুরাগী কে এক সিরাজ উদ্দিন, প্রভাষক শাহাব উদ্দিন, এটিএন বাংলার রিপোর্টার কাওছারুল ইসলাম সুমন, গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সবাপতি আছাদ উদ্দিন, মো: শামিম উদ্দিন, মো: কামরুল ইসলাম, মো: লিয়াকত খান, মো: ফরিজ আলী।
এছাড়াও ট্রাস্ট্রের সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন ট্রাস্ট্রের সাধারন সম্পাদক মো: আলিম উদ্দিন, ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সিপার হোসেন, মো: আ“ির হোসেন, আবু বক্কর সিদ্দিক, তারেক আহমদ সুমন, রুহেল আহমদ, জামাল উদ্দিন, আবিদ হোসেন, আনোয়ার হোসেন ফয়ছল, আব্দুল্লাহ আল আমিন, রাজু আহমদ, আবুল কাশেম, আলী আহমদ প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত কৃতি ছাত্র ছাত্রী ও মুরবধ্বীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। পরিশেষে ট্রাস্টের সভাপতি সিরাজ উদ্দিনের সমাপনি বক্তব্যের মাধমে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে।















