সাইফ হাসান: ইংল্যান্ডে সুন্নতে খৎনাকে শিশু নি*র্যাতনের সম্ভাব্য রূপ হিসেবে গণ্য করার এক নতুন নির্দেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তাদের খসড়া নথিতে ভুলভাবে করা খৎনাকে ক্ষতিকর প্রথা ও অপ*রাধ হিসেবে উল্লেখ করেছে। বেশ কিছু শিশুর মৃ*ত্যু ও শারীরিক ক্ষতির ঘটনার পর এই কঠোর পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। তবে মুসলিম ও ইহুদি নেতারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে একে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলছেন।
ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা সিপিএস একটি খসড়া তৈরি করেছে যেখানে খৎনাকে শিশু নি*র্যাতনের পর্যায়ে ফেলার কথা বলা হয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে যে সঠিক নিয়ম না মেনে বা অস্বাস্থ্যকর পরিবেশে খৎনা করা হলে তা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। যদিও ব্রিটেনে খৎনা করার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আইন নেই তবু ভুল চিকিৎসায় ক্ষতি হলে তা অপ*রাধ হিসেবে বিবেচিত হবে।
সম্প্রতি বেশ কয়েকটি শিশু ভুল চিকিৎসার কারণে মা\রা যাওয়ার পর আদালত ও করোনাররা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০০১ সাল থেকে এখন পর্যন্ত অন্তত সাতটি শিশুর মৃ*ত্যুর সঙ্গে খৎনাজনিত জটিলতার সম্পর্ক পাওয়া গেছে। এর মধ্যে অতিরিক্ত র*ক্তক্ষরণ ও ইনফেকশনের কারণেই মূলত এই প্রাণহানিগুলো ঘটেছে।
ইহুদি কমিউনিটির নেতা জোনাথন আরকুশ এই নির্দেশিকাকে বিভ্রান্তিকর উল্লেখ করে বলেছেন খৎনা তাদের ধর্মীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন জানিয়েছে খৎনা একটি বৈধ প্রথা তবে শিশুদের নিরাপত্তার জন্য তারা ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধে কঠোর আইনের পক্ষে। তারা মনে করেন যথাযথ প্রশিক্ষণ ছাড়া কেউ যেন এই কাজ করতে না পারে।
এর আগে অস্বাস্থ্যকর পরিবেশে ও ভুল পদ্ধতিতে খৎনা করার দায়ে মোহাম্মদ সিদ্দিকি ও মোহাম্মদ আলজাউই নামের দুই ব্যক্তিকে জেলও দেওয়া হয়েছিল। আদালতের বিচারকরা বলছেন এই পুরো প্রক্রিয়াটি আরও কঠোর নজরদারির মধ্যে আনা প্রয়োজন। মূলত শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এমন সব নতুন নিয়ম চালুর প্রস্তাব করা হচ্ছে।
#UKNews #MuslimCommunity #JewishCommunity #ChildSafety #aknews #onebanglanews















