যে তরুণেরা বলিউড মাতিয়েছে এ বছর

76

সাইফ হাসান: বিদায়ী ২০২৫ সালে বলিউড পেয়েছে একঝাঁক নতুন ও প্রতিভাবান অভিনয়শিল্পী। রুপালি পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই ছিল এই তরুণদের জয়জয়কার। আহান পান্ডে থেকে শুরু করে রাশা থাডানিরা তাদের সাবলীল অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন। ভবিষ্যতের সুপারস্টার হওয়ার দৌড়ে এই নতুন মুখগুলোই এখন বলিউডের মূল ভরসা হয়ে উঠেছে।

এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আহান পান্ডে এবং অনীত পাড্ডা। যশরাজ ফিল্মসের মিউজিক্যাল সিনেমা সাইয়ারা এর মাধ্যমে তাদের বড় পর্দায় অভিষেক ঘটে। বিশেষ করে জেন-জি প্রজন্মের কাছে আহানের সুদর্শন লুক এবং অনীতের সহজাত অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে।

অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে নিজের জাত চিনিয়েছেন লক্ষ্য লালওয়ানি এবং জাহান কাপুর। আরিয়ান খানের পরিচালনায় নেটফ্লিক্স সিরিজে অভিনয় করে লক্ষ্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। একইভাবে ব্ল্যাক ওয়ারেন্ট সিরিজে শশী কাপুরের নাতি জাহান কাপুরের অনবদ্য পারফরম্যান্স তাকে লাইমলাইটে নিয়ে এসেছে।

তারকা কন্যা রাশা থাডানি আজাদ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। অজয় দেবগণের সাথে অভিনয় করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এমনকি বলিউডের মাধুরী দীক্ষিতও রাশার নাচের প্রশংসা করে তাকে আগামীর বড় সম্ভাবনা হিসেবে আখ্যা দিয়েছেন।

বছরের শেষে ঈশান খট্টর এবং বিশাল জেঠওয়া হোম বাউন্ড সিনেমার জন্য আন্তর্জাতিকভাবে নন্দিত হয়েছেন। এই সিনেমাটি ২০২৬ সালের অস্কারের দৌড়েও শামিল হয়েছে। এছাড়া স্কাই ফোর্স সিনেমায় বীর পাহাড়িয়া তার সাহসী উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন।

#bollywood2025 #newstars #bollywoodnews #trendingnews #aknews #onebanglanews