সাইফ হাসান: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বাদ জোহর অনুষ্ঠিত হবে। তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। আজ যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় নেত্রী আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মা\রা গেছে শুনে পুরো জাতি এখন শোকস্তব্ধ। আগামীকাল দেশজুড়ে সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। আগামীকাল বুধবার জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের শুরুতেই এই আপসহীন নেত্রীর সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সরকার এই বরেণ্য নেত্রীর মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া আগামীকাল বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে এবং প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্মৃতিচারণ করে বলেন যে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তাঁর সাথে শেষবার দেখা হয়েছিল। সেদিন খালেদা জিয়া অত্যন্ত উৎফুল্ল ছিলেন এবং সবার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন। এই সংকটময় সময়ে তাঁর চলে যাওয়া জাতির জন্য এক বিরাট ক্ষতি বলে তিনি উল্লেখ করেন।
#খালেদাজিয়া #জানাজা #রাষ্ট্রীয়শোক #বাংলাদেশ #রাজনীতি #aknews #onebanglanews















