খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় আছে: আইন উপদেষ্টা

46

সাইফ হাসান: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ওপর দায় চাপালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেন যে জেলখানায় অকথ্য নির্যাতনের কারণেই এই বরেণ্য নেত্রী আজ মা\রা গেছে। প্রহসনমূলক রায়ে তাকে সাজা দেওয়া হয়েছিল বলে যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা। এই বিদায়ে আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আসিফ নজরুল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার সাজাকে প্রহসনমূলক বলে মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা মনে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার এই মৃত্যুর দায় এড়াতে পারে না।

উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন যে খালেদা জিয়াকে কারাগারে থাকাকালীন বিভিন্নভাবে অকথ্য নির্যাতন করা হয়েছিল। তিনি বলেন যে সুপ্রিম কোর্টের আপিল ও রিভিউয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তাঁর বিরুদ্ধে দেওয়া রায়গুলো ছিল সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। আইন উপদেষ্টার মতে জিঘাংসা চরিতার্থ করার জন্যই তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। শোকের এই মুহূর্তে আগামীকাল বুধবার সারা দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা সম্পর্কে আসিফ নজরুল বলেন যে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে সবসময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রেখেছেন। তাকে বিদেশে পাঠানোর মতো শারীরিক অবস্থা থাকলে সরকার সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ছিল। তবে দীর্ঘদিনের অসুস্থতা ও কারাজীবনের ধকলের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হলো না বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

#খালেদাজিয়া #আসিফনজরুল #শেখহাসিনা #বাংলাদেশ #রাজনীতি #aknews #onebanglanews