সাইফ হাসান: দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা\রা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের জেষ্ঠ্য নেতারা এই শোক সংবাদ নিশ্চিত করেছেন। আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে আজ সকাল সোয়া সাতটার দিকে তারেক রহমান তাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দলের মিডিয়া সেল থেকে জানানো হয় যে খালেদা জিয়া সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বর্তমানে তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালেই অবস্থান করছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল এবং সেখানে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল। তবে বার্ধক্যজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার ধকলে তিনি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলেন।
গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকলেও এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। দেশের এই বর্ষীয়ান নেত্রীর বিদায়ে সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
#খালেদাজিয়া #বিএনপি #শোক #বাংলাদেশ #রাজনীতি #aknews #onebanglanews















