বড়দিনে লন্ডনের গৃহহীনদের জন্য ১ হাজার ৪০০ বিশেষ ব্যাগ বিতরণ

102

সাইফ হাসান: লন্ডনের হাজারো গৃহহীন মানুষের হাতে বড়দিন উপলক্ষে তুলে দেওয়া হচ্ছে বিশেষ ধরণের ব্যাকপ্যাক। সিটিপ্যাক নামের এই ব্যাগগুলোতে রেইনকোটসহ শীতের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী থাকছে। ট্রাফালগার স্কয়ার এলাকায় দাতব্য সংস্থার মাধ্যমে অসহায়দের কাছে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। লন্ডনে বর্তমানে রাস্তায় থাকা মানুষের সংখ্যা বাড়ায় এই উদ্যোগ বেশ প্রশংসা পাচ্ছে।

লন্ডনের ‘দ্য কানেকশন’ নামের দাতব্য সংস্থার সহায়তায় ট্রাফালগার স্কয়ারে এই ব্যাগগুলো বিতরণ করা হয়। সিটিপ্যাক নামের এই বিশেষ ব্যাগগুলোর ভেতরে পানি নিরোধক পঞ্চ এবং রাতে নিরাপদে চলার জন্য রিফ্লেক্টিভ ব্যবস্থা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগ গৃহহীন মানুষের প্রতি সম্মান ও ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করবে।

লন্ডনে বর্তমানে গৃহহীন বা রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২০২৪-২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, প্রায় ১৩ হাজার মানুষ লন্ডনের রাস্তায় রাত কাটাচ্ছেন, যা এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মাইকেল বার্ড নামে এক ব্যক্তি, যিনি আগে রাস্তায় থাকতেন, তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, রাস্তায় থাকার সময় একটি ভালো ব্যাগের গুরুত্ব অনেক বেশি। এটি বৃষ্টির হাত থেকে জিনিসপত্র বাঁচায় এবং প্রয়োজনে বালিশ হিসেবেও ব্যবহার করা যায়। সাধারণ প্লাস্টিকের ব্যাগ আবাহাওয়ার সাথে টিকে থাকতে পারে না, তাই এই ব্যাগগুলো তাদের জন্য অনেক উপকারী।

সিটিপ্যাক মূলত একটি মার্কিন অলাভজনক সংস্থা যা ২০১২ সালে রন কাপলান শুরু করেছিলেন। তারা এ পর্যন্ত আমেরিকার বিভিন্ন শহরে এক লাখ বিশ হাজারেরও বেশি ব্যাগ বিতরণ করেছে। লন্ডনে ক্রাইসিস এবং স্যালভেশন আর্মির মতো আরও বেশ কিছু সংস্থার মাধ্যমে তারা এই কার্যক্রম চালিয়ে যাবে।

#LondonNews #Charity #Christmas2025 #BanglaNews #WorldNews