ট্রেনে ছুরি হা*মলায় বীরত্ব, ক্রু-যাত্রীরা বাঁচালেন অনেকের প্রাণ

142

সাইফ হাসান: শনিবার একটি চলন্ত ট্রেনে ভয়াবহ ছুরি হা*মলার ঘটনা ঘটেছে। এতে ১১ জন আ*হত হয়েছেন, যার মধ্যে একজন ক্রু’র অবস্থা আশঙ্কাজনক। পরিবহন সচিব এই ক্রু’কে ‘বীর’ বলেছেন, যিনি নিজের জীবন বাজি রেখেছিলেন। যাত্রীরাও রুখে দাঁড়ান। পুলিশ একজনকে ১০টি গুরুতর হা\*মলার অভিযোগে গ্রে*প্তার করেছে।

পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার ট্রেন চালক এবং হাসপাতালে থাকা ক্রু সদস্যের ‘অবিশ্বাস্য সাহসিকতার’ প্রশংসা করেছেন। তিনি বলেন, “তিনি (ক্রু) নিজের জীবনকে বিপদের মুখে ফেলেছিলেন এবং তার জন্যই আজ অনেকে বেঁচে আছেন।” চালক অ্যান্ড্রু জনসন, যিনি রয়্যাল নেভির একজন প্রাক্তন কর্মকর্তা, অ্যালার্ম বাজার সাথে সাথে কন্ট্রোল রুমে যোগাযোগ করেন।

অ্যান্ড্রু জনসন দ্রুতগামী ট্র্যাক থেকে ট্রেনটিকে ধীরগতির ট্র্যাকে নিয়ে আসেন। এর ফলেই ট্রেনটি হান্টিংডন স্টেশনের একটি প্ল্যাটফর্মে থামতে পারে, যা জরুরি সেবাকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সাহায্য করে।

স্টিফেন ক্রিন নামে নটিংহ্যাম ফরেস্টের এক সমর্থকও যাত্রীদের কাছে বীরের সম্মান পাচ্ছেন। তিনি হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তার মাথা ও হাতে আঘাত পান। ক্রিন বিবিসিকে বলেন, হামলাকারী ‘তুমি কি মরতে চাও?’ বলে চিৎকার করে এবং একটি বড় ব্লেড দিয়ে তার ওপর হামলা চালায়।

অন্যান্য যাত্রীরাও সাহসিকতার পরিচয় দেন। অলি ফস্টার নামে এক যাত্রী জানান, একজন বয়স্ক লোক এক তরুণীকে বাঁচাতে গিয়ে নিজে আহত হন। যাত্রীরা জ্যাকেট দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। হামলাকারীর বিরুদ্ধে তাদের একমাত্র অস্ত্র ছিল একটি হুইস্কির বোতল।

শনিবার রাত ৮টার আগে ডনকাস্টার-লন্ডন কিংস ক্রস ট্রেনটি হান্টিংডনে থামলে পুলিশ হস্তক্ষেপ করে। ৩২ বছর বয়সী অ্যান্থনি উইলিয়ামসকে সোমবার আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ১০টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

#ট্রেনহামলা #যুক্তরাজ্য #সাহসীযাত্রী #অ্যান্ড্রুজানসন #লন্ডন