সাইফ হাসান: ব্রিটিশ সেনাবাহিনীতে নারীদের সুরক্ষা দিতে ‘নতুন সংকল্প’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব। জেসলি বেক নামে এক নারী সেনার আত্ম*হত্যার পর এই ঘোষণা আসলো। ওই সেনাকে তার এক সিনিয়র সহকর্মী যৌ*ন হা*মলা করেছিলেন। সম্প্রতি ওই কর্মকর্তাকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে। জেসলির মা এর আগে নারীদের সেনাবাহিনীতে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
২০২১ সালে উইল্টশায়ারের লার্কহিল ক্যাম্পের ব্যারাকে গানার জেসলি বেককে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে ওয়ারেন্ট অফিসার মাইকেল ওয়েবার তাকে জাপটে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। জেসলির মা, লি-অ্যান ম্যাকক্রেডি, এর আগে বিবিসিকে বলেছিলেন যে সুরক্ষার অভাবে তরুণীদের সেনাবাহিনীতে যোগ দেওয়া উচিত নয়।
প্রতিরক্ষা সচিব জন হিলি বলেছেন, জেসলির ক্ষতি সেনাবাহিনী “গভীরভাবে” অনুভব করে। তিনি আশ্বাস দেন যে নতুন নেতৃত্ব নিশ্চিত করবে যে সেনাবাহিনী জেসলির মতো পরিস্থিতিতে আর কাউকে ব্যর্থ করবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে, তারা একটি সিরিয়াস ক্রাইম কমান্ড এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে টাস্কফোর্স চালু করেছে।
সম্প্রতি জেসলির মা বিবিসি রেডিও ফোরকে বলেন, সেনাবাহিনী নতুনদের সুরক্ষা দিতে ব্যর্থ। তিনি বলেন, “প্রমাণ হয়ে গেছে যে সুরক্ষা নেই। নীতি পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি কাউকে যোগ দিতে বলবো না, কারণ তারা নিজেদের রক্ষা করে, সেনাদের নয়।” তিনি আরও জানান, অন্যান্য সেনারা এখনও তার কাছে অভিযোগ করছেন যে “এটা এখনও ঘটছে”।
৪৩ বছর বয়সী সাবেক সিনিয়র কর্মকর্তা ওয়েবার, জেসলির মৃত্যুর তদন্তের পর যৌন নিপীড়নের দায়ে দোষ স্বীকার করেন। শুক্রবার তাকে ছয় মাসের কারাদণ্ড এবং সাত বছরের জন্য সেক্স অফেন্ডার রেজিস্টারে যুক্ত করা হয়।
তদন্তে জানা যায়, জেসলি সকালে অভিযোগ করলেও পুলিশকে জানানো হয়নি। ওয়েবার শুধু একটি ক্ষমা চিঠি লেখে এবং পরে পদোন্নতি পায়। করোনার রুলিং দেন যে, এই যৌন হানা এবং সেনাবাহিনীর ব্যর্থতা জেসলির মৃত্যুকে “ন্যূনতমের চেয়ে বেশি” প্রভাবিত করেছে। সেনাবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল জন সুইফট বলেছেন, “আমরা দুঃখিত যে জেসলির কথা শুনিনি।”
#যুক্তরাজ্য #ব্রিটিশসেনাবাহিনী #নারীনিরাপত্তা #জেসলিবেক















