আবারও ধর্মঘটে যাচ্ছে ইংল্যান্ডের রেসিডেন্ট ডাক্তাররা? গ্রীষ্মে স্বাস্থ্যখাতে নতুন বিপর্যয়ের শঙ্কা!

90

সাইফ হাসান:ইংল্যান্ডের হাজার হাজার রেসিডেন্ট বা জুনিয়র ডাক্তার আবারও ধর্মঘটে যেতে পারেন—এমন আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (BMA) জানিয়েছে, আগামী ২৭ মে থেকে ভোটগ্রহণ শুরু হবে ধর্মঘটে অংশ নেওয়ার বিষয়ে, যা চলবে ৭ জুলাই পর্যন্ত। যদি ভোটে সংখ্যাগরিষ্ঠ ডাক্তার ধর্মঘটে সম্মতি দেন, তবে জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত ধর্মঘটের বৈধতা থাকবে।

মাত্র সাত মাস আগে ২২.৩ শতাংশ বেতন বৃদ্ধির মাধ্মে দীর্ঘ ১৮ মাসের ধর্মঘট শেষ হয়েছিল, যেখানে ডাক্তাররা মোট ৪৪ দিন কাজ বন্ধ রেখেছিলেন। এবারও একই কারণে তারা আবার রাস্তায় নামার কথা ভাবছেন।

BMA’র রেসিডেন্ট ডক্টরস কমিটির কো-চেয়ার ডা. মেলিসা রায়ান ও ডা. রস নিউউড জানান, “আমরা আজ স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং-এর সঙ্গে দেখা করেছি এবং পরিষ্কারভাবে বলেছি—২০২৭ সালের মধ্যে আমাদের বেতন পুর্নবহালের প্রতিশ্রুতি দিলে এই ভোট এড়ানো যেত। কিন্তু তিনি তা দিতে পারেননি।”

তারা আরও বলেন, “রেসিডেন্ট ডাক্তাররা আর উপেক্ষিত হতে চায় না। আমরা NHS এবং আমাদের রোগীদের জন্য আমাদের মূ্য তুলে ধরতে প্রস্তুত। ২০০৮ সালের তুলনায় এখনকার কোনো ডাক্তারই কম মূল্যবান নন।”

উল্লেখ্য, গত বছর যেসব ডাক্তার বেতন বৃদ্ধির চুক্তিতে রাজি হয়েছিলেন, তাদের দাবি ছিল ৩৫% বৃদ্ধির মাধ্যমে পুরোপুরি বেতন পুনরুদ্ধার। কিন্তু শেষ পর্যন্ত ২২.৩% বৃদ্ধিতেই তারা আপোষ করেছিলেন।

এদিকে, NHS এমপ্লয়ারের প্রধান নির্বাহী ড্যানি মর্টিমার এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষায়, “হাসপাতাল কর্তৃপক্ষ এই ধর্মঘটের সম্ভাবনায় আতঙ্কিত। আমরা চাই সব ইউনিয়ন সরকারকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসতে উদ্বুদ্ধ করুক।”

বিরোধীদলীয় নেতাठিয়ার স্টারমারও এ সপ্তাহে বলেন, “আমি ধর্মঘট দেখতে চাই না। কেউই তা চায় না। আমি আশা করি, সরকার NHS কর্মীদের সঙ্গে মিলে একটি সমাধানে পৌঁছাবে।”

এই মুহূর্তে ইউনিসন ও RCN নার্সিং ইউনিয়নও সদস্যদের মাঝে ধর্মঘট নিয়ে পরামর্শ নিচ্ছে বলে জানা গেছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian