সাইফ হাসান: ইংল্যান্ডের উত্তর-পশ্চিম অঞ্চলে বড়দিনের আমেজ শুরু হয়ে গেছে। উৎসবের মৌসুমকে ঘিরে বিভিন্ন শহর ও নগরী সেজে উঠতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে শহরের কেন্দ্রগুলোতে বাতি জ্বালানো অনুষ্ঠান এবং লণ্ঠন প্যারেড। এছাড়াও থাকছে নয়নাভিরাম সব লাইট ট্রেইলস। নভেম্বর মাস জুড়েই চলবে এসব আয়োজন।
চেশায়ারের চেস্টার চিড়িয়াখানায় ১৪ নভেম্বর থেকে ‘লণ্ঠন ও আলো’ উৎসব শুরু হচ্ছে, যা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। একই দিনে ডানহাম ম্যাসি-র ঐতিহাসিক মাঠেও শুরু হচ্ছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। এছাড়া চেস্টারে ২৫ নভেম্বর স্কুলছাত্রদের তৈরি লণ্ঠন নিয়ে একটি বিশেষ প্যারেড অনুষ্ঠিত হবে।
গ্রেটার ম্যানচেস্টারে ৭ নভেম্বর থেকে বিভিন্ন স্থানে খুলে দেওয়া হচ্ছে বিখ্যাত ক্রিসমাস মার্কেট। বুরির ক্রিসমাস লাইট সুইচ-অন প্যারেড অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। বোল্টন টাউন সেন্টারে ২০ থেকে ২৩ নভেম্বর ‘পুট বিগ লাইট অন ফেস্টিভ্যাল’ নামে একটি বিশেষ আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ল্যাঙ্কাশায়ারে ডারউইনের ক্রিসমাস লাইট জ্বালানোর অনুষ্ঠানে থাকছেন ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’ ফাইনালিস্ট কমেডিয়ান স্টিভ রোয়াল। ২১ নভেম্বর থেকে ব্ল্যাকপুলে শুরু হচ্ছে ‘ক্রিসমাস বাই দ্য সি’ ইভেন্ট, যেখানে থাকছে আউটডোর স্কেটিং রিঙ্ক, লগ কেবিন এবং আলোকসজ্জা। এছাড়া ব্ল্যাকবার্ন ও প্রেস্টনেও ২২ নভেম্বর বর্ণাঢ্য আলোকসজ্জা অনুষ্ঠান রয়েছে।
মার্সিসাইডের লিভারপুল ক্যাথেড্রালে ‘লাইটে বিফোর ক্রিসমাস’ নামে একটি বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো ফিরে আসছে। রয়্যাল অ্যালবার্ট ডকে শহরের সামুদ্রিক ইতিহাসকে থিম করে আয়োজন করা হয়েছে লাইট ট্রেইল। এছাড়া সাউথপোর্ট, হিউটন এবং কার্কবি টাউন সেন্টারেও থাকছে জমকালো বাতি জ্বালানোর অনুষ্ঠান ও ক্রিসমাস মার্কেট।
#বড়দিন #ইংল্যান্ড #উৎসব #আলোকসজ্জা #ক্রিসমাস















