গ্রাহকদের সাহায্যে নাপিতদের মানসিক স্বাস্থ্যের বিশেষ প্রশিক্ষণ

76

সাইফ হাসান: জার্সিতে নাপিতদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘বারবারটক’ নামের এই প্রশিক্ষণের আয়োজন করেছে ড্যানি ক্র্যাম ফাউন্ডেশন। ড্যানি ক্র্যাম নামে এক স্কেটার মানসিক অবসাদ থেকে গত ডিসেম্বরে আত্ম*হত্যা করেন। তার নামেই এই ফাউন্ডেশনটি তৈরি করা হয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নাপিতরা যেন তাদের গ্রাহকদের মানসিক স্বাস্থ্যে সহায়তা করতে পারেন।

এই প্রশিক্ষণটি পরিচালনা করছেন নাপিত, লেখক এবং প্রশিক্ষক টম চ্যাপম্যান। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নাপিতরা তাদের গ্রাহকদের সাথে খোলামেলা এবং সহানুভূতিশীল আলোচনা করার আত্মবিশ্বাস পান। এই প্রশিক্ষণের জন্য অর্থায়ন করেছে জার্সি সরকারের ‘কানেক্ট মি’ গ্রান্ট স্কিম।

ড্যানি ক্র্যাম ফাউন্ডেশনটি ড্যানির বন্ধু এবং পরিবারের সদস্যরা মিলে তৈরি করেছেন। ড্যানি ক্র্যাম নামে ওই স্কেটার মানসিক অবসাদে ভুগে গত ডিসেম্বরে আত্মহত্যা করেন। ফাউন্ডেশনটি জানিয়েছে, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত জার্সিতে মোট আত্মহত্যার ৬৮% ছিলেন পুরুষ, যা নারীদের তুলনায় ২.১ গুণ বেশি। এই পরিসংখ্যানই ‘বারবারটক’-এর মতো উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে।

ড্যানির মা লুইস বলেছেন, ছেলেকে হারানোর অভিজ্ঞতা ছিল “পুরোপুরি বিধ্বংসী”। তিনি বলেন, “আত্মহত্যা এড়ানো সম্ভব। পুরুষরা এই ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকায় পুরুষদের লক্ষ্য করে এই স্কিমটি একটি স্বাভাবিক অগ্রাধিকার ছিল।”

লুইস আরও বলেন, “শীতের মাসগুলোতে মানসিক স্বাস্থ্য সমস্যা আরও খারাপ হতে পারে। আমরা চাই ‘বারবারটক’ একটি লাইফলাইন বা ভরসার বন্ধু হিসেবে কাজ করুক। যদি এটি একজন মানুষেরও উপকার করে, তবেই তা সার্থক।” এই বিনামূল্যে প্রশিক্ষণ সেশনটি আগামী ২৪ নভেম্বর সেন্ট হেলিয়ারের সেন্ট পলস সেন্টারে অনুষ্ঠিত হবে।

#মানসিকস্বাস্থ্য #জার্সি #বারবারটক #আত্মহত্যাপ্রতিরোধ