সাইফ হাসান: ইংল্যান্ডের নর্থ্যাম্পটনশায়ারের সিলভারস্টোনের একটি কেয়ার হোম বন্ধ হয়ে যায়। সেখানকার সব আসবাবপত্র দান করা হয়। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক ছয় ঘণ্টা ধরে সেগুলো খুলে লরিতে তোলে। আসবাব যাবে ইউক্রেনের জাতীয় চোখের হাসপাতালে। যুদ্ধাহতদের জন্য এটি বড় সহায়তা হবে।
২০২৪ সালের আগস্টে কার্যক্রম শুরু হলেও কয়েক সপ্তাহ ধরে তারিখ ঠিক করা এবং ছাড় মূল্যে পরিবহনের জন্য কোম্পানি খুঁজতে হয়। অবশেষে এক বিশাল আর্টিকুলেটেড লরি এসে হাজির হলে সবাই অবাক হয়ে যায়। স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় ৮০ শতাংশ লরি আসবাবে ভর্তি হয়।
আসবাবপত্রের মধ্যে ছিল হুইলচেয়ার, শাওয়ার চেয়ার, আলমারি, বিছানা, টেবিল ও আরামকেদারা। মোট ৫৩০টিরও বেশি বাক্স ও জিনিসপত্র গন্তব্যের জন্য প্রস্তুত করা হয়। এগুলো ইউক্রেনের ওডেসায় পাঠানো হবে, যা কৃষ্ণসাগরের তীরে অবস্থিত।
টোভ বেনিফিস নামের চার্চ সংস্থা এর আগে সাতটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল ইউক্রেনে। এবার তারা হেল্প ইউক্রেন BAMK–এর সহযোগিতা নেয়, কারণ এত বড় আকারের সহায়তা একা পরিচালনা করা সম্ভব ছিল না। এ কাজে টৌকেস্টার রোটারি, সিলভারস্টোন WI, ওয়েস্ট নর্থ্যাম্পটনশায়ার কাউন্সিলসহ আরও অনেক সংগঠন সহায়তা করে।
সংস্থার স্বেচ্ছাসেবক নাটালিয়া লসন বলেন, এই আসবাবপত্র যুদ্ধাহতদের চোখের চিকিৎসায় নতুন সুযোগ তৈরি করবে। একইসঙ্গে দুর্বল ও বয়স্ক মানুষদের জন্যও এটি এক বড় সহায়ক হবে। তিনি দাতা মালিক মিস্টার পোপাটকে ধন্যবাদ জানান তার আস্থা ও উদারতার জন্য।















