খেলাধুলা ডেস্ক: বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রোববার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। টস হেরে রংপুর ব্যাট করতে নেমে ৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করার পরই বৃষ্টি এসে হানা দেয়।
বৃষ্টির কারণে প্রায় সোয়া তিন ঘণ্টা ম্যাচ বন্ধ থাকে। এরপর বৃষ্টি থামলে প্রথমে ৫ ওভার ও পরে সুপার ওভার খেলানোর গুঞ্জন শোনা যায়। সেটা নিয়ে বেশ কিছুক্ষণ দুই দলের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা আলোচনা করেন। কিন্তু একটি দল সেটা মানলেও অপর দল মানতে চায়নি। শেষ পর্যন্ত এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে না রাখা হলেও গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত ও দুই দলের মতানুযায়ী ম্যাচটি রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয়েছে।
আজ যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় ঠিক সেখান থেকেই ম্যাচটি শুরু হবে।















