খেলাধুলা ডেস্ক: প্যারিসের ক্লাব পিএসজির গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পারদেসের পর এবার করোনায় আক্রান্ত হলেন ক্লাবটির তারকা ফরোয়ার্ড নেইমার।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের পত্রিকা এল ইকুয়পে। কয়েকিদন আগে সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। যে কারনে পিএসজির এ তারকা ফরোয়ার্ডকে নিয়ে শঙ্কা ছিলো। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েেছ।
ইবিজা দ্বীপে ছুটি কাটাতে নেইমারের সঙ্গে আরো ছিলেন আন্দের এররেরা, মাউরো ইকার্দি এবং কেইলর নাভাস। ইএসপিএনের এক প্রতিবেদকের বরাত দিয়ে এসএ জানিয়েছে, ইবিজায় যাওয়াদের মধ্যে ইকার্দির রিপোর্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এ বিষয়ে তেমন কিছু জানায়নি পিএসজি।















