ঢাকা সংবাদদাতা: জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলের দিকে হাইকোর্টের সামনে থেকে আমিনুলকে আটক করে পুলিশ।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাফর আলী বলেন, আমিনুলকে আটক করে শাহবাগ থানায় আনা হয়েছে। হাইকোর্ট এলাকা থেকে
তাকে আটক করা হয়।
আমিনুল হক বাংলাদেশের জাতীয় দলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন। তিনি দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল। পরে আমিনুল হক বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন।















