প্রধান শিক্ষকের হাতে সহকারী শিক্ষকের উপর হামলা, জেলে প্রেরণ!

222

সাইফ হাসান: ওয়েলসের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যান্থনি জন ফেলটন (৫৪) তার সহকারী শিক্ষক রিচার্ড পাইক (৫১)-এর উপর হামলার দায়ে দুই বছর চার মাসের কারাদণ্ড পেয়েছেন। হামলার কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ফেলটনের ‘অতিরিক্ত যৌন ঈর্ষা’।

গত শুক্রবার (২৫ এপ্রিল ২০২) সাউথ ওয়েলসের অ্যাবেরাভনের সেন্ট জোসেফ’স রোমান ক্যাথলিক স্কুলে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ফেলটন তার জ্যাকেটের পকেটে একটি বড় রেঞ্চ লুকিয়ে পাইকের পিছনে যান এবং তার মাথায় বারবার আঘাত করেন। পাইক মাটিতে পড়ে গেলেও সহকর্মীরা তাকে উদ্ধার করেন।

আদালতে প্রসিকিউশনের আইনজীবী ইউয়ান রিস জানান, ফেলটন বিশ্বাস করতেন পাইক তার প্রাক্তন প্রেমিকা, একজন শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ফেলটনের স্ত্রী জানিয়েছেন, তিনি সম্প্রতি জানতে পেরেছিলেন তিনি ওই শিক্ষিকার সন্তানের পিতা।

পাইক তার বক্তব্যে বলেন, “আনি আমার পূর্ণ আস্থা অর্জন করেছিলেন, কিন্তু পিছন থেকে হামলা করে তা ভেঙে দিয়েছেন। আপনার হাসির আড়ালে এমন ভয়ঙ্কর পরিকল্পনা আমাকে চিরদিন তাড়া করবে।”

হামলার পর ফেলটন গাড়িতে করে পালিয়ে স্কুলের কর্মীদের কাছে ইমেইলে ক্ষমা চান। তিনি অপরাধ স্বীকার করায় সোয়ানসি ক্রাউন কোর্ট তাকে সাজা দেয়। বিচারক পল থমাস বলেন, “এই হামলা অভূতপূর্ব এবং ফেলটনের অতিরিক্ত ঈর্ষাই এর কারণ।”

পুলিশ জানায়, হামলায় পাইকের সামান্য আঘাত হলেও তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian