ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ পথ ব্লাকওয়াল ট্রানেলের প্রবেশ পথে একটি গাড়ীতে অগ্নিকান্ডের কারনে রাস্তাটির উভয় পাশ বন্ধ করে রাখা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনার ফলে সুড়ঙ্গের দক্ষিন পথ বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে বিশাল ট্রাফিকের সৃষ্টি হয়েছে।
ইভিনিং স্ট্যান্ডার্ড থেকে প্রাপ্ত ছবি দেখে বুঝা যাচ্ছে ট্রানেলের প্রবেশ পথে একটি গাড়ীতে আগুন জ্বলছে। এদিকে ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রনে রয়েছে। দ্রুত ট্রানেল খুলে দেয়া হবে।















