সাইফ হাসান: ইস্টার উৎসবের দীর্ঘ ছুটিতে ব্রিটেনের ব্যস্ততম আন্তঃনগর রেললাইন ওয়েস্ট কোস্ট মেইনলাইনে বড় ধরনের বিঘ্ন ঘটতে যাচ্ছে। প্রকৌশল কাজের জন্য লন্ডন ইউস্টন থেকে মিল্টন কিনেস এবং কার্লাইল থেকে গ্লাসগো পর্যন্ত সার্ভিস কমানো হয়েছে। এছাড়া রাস্তা ও বিমানবন্দরেও গত বছরের তুলনায় বেশি ভিড়ের আশঙ্কা করা হচ্ছে।
নেটওয়ার্ক রেল জানিয়েছে, ৩০০টির বেশি প্রকৌশল প্রকল্প চললেও রেলের বেশিরভাগ অংশ খোলা থাকবে। তবে লন্ডন ভিক্টোরিয়া স্টেশন আংশিক বন্ধ থাকবে, যা সাউথইস্টা্ন সার্ভিস এবং সাউথাম্পটনের রেললাইনকে প্রভাবিত করবে। গুড ফ্রাইডে ও ইস্টার মানডেতে লন্ডন থেকে বার্মিংহাম এবং ম্যানচেস্টারে সীমিত সার্ভিস চলবে, আর শনি ও রবিবার দ্রুতগামী ট্রেন চলবে না।
“এই সময়ে ভ্রমণকারীদের ধৈর্য ধরতে হবে, কারণ প্রকৌশল কাজের জন্য কিছু অসুবিধা হতে পারে,” বলেছেন নেটওয়ার্ক রেলের এক মুখপাত্র।
রাস্তায়ও ভিড়ের পূর্বাভাস দিয়েছে মোটরিং সংস্থাগুলো। এএ জানিয়েছে, গত বছরের তুলনায় এবার গুড ফ্রাইডেতে ১৫% বেশি গাড়ি রাস্তায় নামতে পারে, অর্থাৎ প্রায় ১৯ মিলিয়ন। আরএসি’র তথ্য অনুযায়ী, পরবর্তী চা দিনে ১৯ মিলিয়নের বেশি অবসর ভ্রমণ হবে। তবে আবহাওয়া খারাপ হলে এই সংখ্যা কমতে পারে।
“আমরা দেখছি, রোদেলা আবহাওয়া থাকলে আরও লাখ লাখ মানুষ রাস্তায় নামতে পারে,” বলেছেন আরএসি’র একজন প্রতিনিধি।
ভিজিটইংল্যান্ড জানিয়েছে, ইস্টার ছুটিতে প্রায় ১০.৬ মিলিয়ন ব্রিটিশ নাগরিক দেশের মধ্যে ছুটি কাটাতে যাবেন। এছাড়া, অ্যাবটা’র তথ্য অনুযায়ী, প্রায় ২.২ মিলিয়ন ব্রিটিশ বিদেশ ভ্রমণে যাবেন, যার সংখ্যা গুড ফ্রাইডেতে সর্বোচ্চ হবে। জনপ্রিয় গন্তব্যগুলো হলো ডাবলিন, আমস্টারডাম, মালাগা, এলিকান্তে, মায়োর্কা এবং থাইল্যান্ড।
এ প্রতিবেদনের সূত্র: The Guardian















