জাহাঙ্গীর হোসেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের চেমসফোর্ডে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলামের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় চেমসফোর্ডের অভিজাত ভেন্যু ‘ইডেন গার্ডেনে’ আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমান নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং নতুন জীবনের জন্য দোয়া করেন। একইসঙ্গে তিনি প্রবাসী বিএনপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুলক হক চৌধুরী, মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অতিথিদের জন্য ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবার এবং সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠান ঘিরে প্রবাসী বিএনপি অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারেক রহমানের উপস্থিতির ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়।
নবদম্পতির জন্য বিএনপির নেতাকর্মীরা শুভকামনা জানিয়ে বলেন, “আমিনুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার জীবনের নতুন অধ্যায়ের শুরুতে তারেক রহমানের উপস্থিতি নিঃসন্দেহে এক বিশেষ বার্তা বহন করে।”
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, কাউন্সিলার আ ন ম ওহিদ আহমদ, আনোয়ার হোসেন খোকন, তাজুল ইসলাম, আবেদ রাজা, পারভেজ মল্লিক, কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজার হোসেন, সাধারণ সম্পাদক ববর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন।















