ভোটে আসতে আ. লীগের বাধা নেই,বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্রদের

143

ঢাকা সংবাদদাতা: ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই’ বলে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রংপুরে ড. বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধায় সংগঠনটির এক বিবৃতিতে তা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে আওয়ামীলীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে আওয়ামী লীগ। দলটি বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে।