সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের ফলে ক্রীড়া ক্ষেত্ৰে সাফল্য এসেছে-লন্ডনে শফিউল আলম নাদেল

1057

ওয়ানবাংলানিউজ: সংবাদপত্র ও সাংবাদিকের সংখ্যা বাড়লেও সাংবাদিকতার মান বাড়েনি, হউক সেটা সিলেটে বা সিলেটের বাইরে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য অনলাইন প্রকাশিত হচ্ছে, সিলেট থেকে এখন নিয়মিত নয়টি দৈনিক প্রকাশিত হয় এমন্তব্য বৃটেন সহফরত দৈনিক উত্তরপূর্ব সম্পাদক ও বিসিবি‘র পরিচালক এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্হ্যার সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেলের। বুধবার বিকেলে ইষ্টলন্ডনের ৩৭সি প্রিন্সলেট ষ্ট্রীটে দৈনিক উত্তরপূর্ব পাঠক ফোরাম ও বিশ্ববাংলাটুয়েন্টিফোর আয়োজিত সংম্বধর্না সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন প্রবাসীদের জমি দখল বাসা দখল মধ্যস্বত্ব ভোগী আত্মীয় স্বজনদের সহযোগীতায় বেশীর ভাগ সময়ে হয়ে থাকে। আর এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হলো ব্রিটিশ আমলে প্রবর্তিত পূরানো আইন।লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে ও দৈনিক উত্তরপূর্ব লন্ডন প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন ,খেলাধুলা মন ও শরীর গঠনের পূর্ব শর্ত ৷ বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার কারনে ক্রীড়া ক্ষেত্ৰে সাফল্যে এসেছে ৷

সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাট করার প্রস্তাবনা বাস্তবায়ন করছে৷ তবে তিনি তার বক্তব্যে বলেন প্রতিটি খেলার নিয়ম নীতিকে তোয়াক্তা না করে প্রতিযোগীতার আয়োজন এবং বড় প্রতিযোগীতায় অংশ গ্রহনে বাধা ও খেলোয়াড় সৃষ্ঠিতে অন্তরায়।

সিলেটের জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে শফিউল আলম চৌধুরী বলেন এটি দীর্ঘ দিনের সমস্যা, সঠিক পরিকল্পনার অভাব ,জবরদখল ড্রেনেজ ব্যবস্থা বন্ধ সহ বিভিন্ন সময়ে নির্বাচিত প্রতিনিধিদের ব্যর্থতার খেসারত ৷তিনি বলেন সিলেটের ফুটপাত দখলমুক্ত হয়েছে আদালতের রায়ে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত । তিনি বলেন প্রবাসী বিনিয়োগে সরকার উৎসাহী করে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্থ হয় প্রবাসী কিছু সংখ্যাক প্রতারকের কারনে৷ উত্তর পূর্ব সম্পাদক বলেন বিশ্বব্যাপী প্রিন্ট মিডিয়া অন লাইনের বা প্রযুক্তির উওরনে বিকাশ ঘটলেও বাংলাদেশে প্রিন্ট মিডিয়া নিজস্ব জায়গা তৈরী করে নিয়েছে।

সংবধর্না সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি ষ্টারের লন্ডন প্রতিনিধি সাংবাদিক আনসার আহমদ উল্যা সাপ্তাহিক জনমতের এসিসষ্টেন্ট এডিটর সাংবাদিক মুসলেহ উদ্দিন আহমদ ,জনমতের নির্বাহী সম্পাদক সাংবাদিক সাঈম চৌধুরী, ব্রিটবাংলা ২৪এর নিবাহী সম্পাদক সাংবাদিক আহাদ চৌধুরী বাবু , বিশ্ব বাংলা নিউজের এডিটর শাহ রহমান বেলাল ,সাপ্তাহিক বাংলা সংলাপের সাব এডিটর সাংবাদিক সাহেদ রহমান ৷

ইষ্ট লন্ডন আওয়ামীলীগের সেক্রেটারী আলতাবুর রহমান মোজাহিদ , সাবেক ছাত্র নেতা ও যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি আহবাব হোসেন, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাজ্য বাসদের আহবায়ক গয়াছুর রহমান গয়াছ, বেতার বাংলার প্রেজেন্টার ড. আনিছুর রহমান আনিছ, লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যকরী সদস্য এমরান আহমদ, ব্যরিস্টার অনুকুল তারূকদার ডালটন প্রমুখ। অনুষ্টানের শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরন করেন শাহ রহমান বেলল, অধ্যক্ষ শাহেদ রহমান ও লন্ডনবাংলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এমরান আহমদ।