ম্যাকডোনালডসে আধুনিক দাসত্ব

133

ওয়ানবাংলানিউজ: লন্ডন এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে অপরাধী চক্রের হাতে আধুনিক দাসত্বের ভিকটিমদের উদ্ধারে পুলিশের অভিযান।

পুলিস এই ভিকটিমকে একটি বাড়ির আটিক থেকে উদ্ধার করে, যেখানে কোন হিটিং ছিলনা। আরও কয়েকজন ভিকটিমকে জোরপূর্বক বৈধ কাজে নিয়োগ করে দুই ভাইয়ের নেতৃত্বে পরিচালিত একটি অপরাধী চক্র। দুই ভাইয়ের নাম আরনেসট এবং সদেনিয়াক ড্রেভেনাক। ভিক্তিমদের উপার্জনের সব অর্থ এই দুই ভাইয়ের পকেটে ঢুকেছে।

অপরাধী চক্র ভিকটিমদের উপার্জিত কয়েক শ হাজার পাউন্ড হাতিয়ে নিয়ে বিলাসী জীবনযাপন করেছে। নতুন গাড়ি, স্বর্ণের জুয়েলারি, এবং বিদেশে হলিডে উদযাপনে ব্যয় করে এই অর্থ।

৯ জন ভিকটিমকে ক্যাম্ব্রিজশায়ারের এই ম্যাকডোনালডসে কাজে নিয়োগ দেয়া হয়। তাদেরকে সপ্তাহে ১০০ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়েছে।

বিবিসি জানতে পেরেছে, ম্যাকডোনালডসের হেড অফিস এবং শাখা অফিসের মালিক পক্ষ এসব অনাচার চিহ্নিত করার অনেক সুযোগ হাতছাড়া করেছে। সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রের লোকেরাই ভিকটিমদের চাকুরীর আবেদনপত্র পূরণ করে দিয়েছে এবং তাদের বেতনের অর্থ অপরাধী চক্রের একই একাউনটে গিয়ে জমা হয়েছে। অস্বাভাবিক মাত্রায় বেশী কর্মঘণ্টা ছিল ভিকটিমদের।

অপরাধী চক্রের ভিকটিমদের অনেকের সাথে ম্যাকডোনালডসে কাজ করেছেন মারিয়া এরাজো।

এতো লম্বা সময় ধরে এসব পুরুষ কর্মী কীভাবে কাজ করে, তা নিয়েও উদ্বেগ ছিল মারিয়ার।

এক বিবৃতিতে ম্যাকডোনালডস জানিয়েছে, এসব ঘটনার তাঁরা নিরপেক্ষ তদন্ত করেছে এবং পদক্ষেপ গ্রহণ করেছে।

লন্ডনের একটি কারখানায়ও জোরপূর্বক কাজ করানো হয়েছে ভিকটিমদের। তাঁরা নিজস্ব ব্রান্ডের পিটা ব্রেড তইরী করে সরবরাহ করতো ছয়টি বড় সুপার মার্কেটে। এদের মধ্যে ছিল টেস্কো, সেইন্সবারিজ, এম এন্ড এস, ওয়েইটরোজ, কো-অপ এবং আজদা।

তোবাইয়াস এই লোকের ছদ্মনাম। ম্যাকডোনালডসে দুই মাস কাজ করার পর তাঁকে পিটা ব্রেডের কারখানায় কাজ করতে বাধ্য করে সঙ্ঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যরা।

ভিকটিমরা কাজে নিযুক্ত থাকার সময়ে কোনো রিটেইল কোম্পানিই এই দাসত্বের কোনো প্রমাণ পায়নি।

প্রায় দশ বছর আগে তৎকালীন হোম সেক্রেটারি তেরিজা মে আধুনিক দাসত্বও আইন প্রণয়ন করেন।

একজন ভিকটিম পুলিশের সহায়তা নেয়ার সাহস দেখানোর পর অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়ে। অপরাধী চক্রের সদস্যদের ব্রিটেন এবং চেক রিপাবলিক দুই দেশেই গ্রেফতার করা হয় ২০১৯ সালে। রোমানকে যখন উদ্ধার করা হয় তখন তিনি ম্যাকডোনালডসে কাজে নিযুক্ত ছিলেন।

চেক রিপাবলিক থেকে এনে জোরপূর্বক ভয় ভীতি দেখিয়ে কাজ করানোর সাথে জড়িত অপরাধীদের বিচার চলছে। তবে যেসব কোম্পানিতে ভিকটিমরা দাসত্বের শিকার হয়েছেন সেসব কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা কিংবা দুঃখ প্রকাশের অপেক্ষায় আছেন ভিকটিমরা।