গণগ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

626

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের চলমান আন্দোলন দমনে পুলিশ ও ছাত্রলীগের হামলা, নির্যাতন, হত্যাকাণ্ড এবং গণগ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশীরা।

গত সোমবার লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি মোঃ রায়হান উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী পরিচালনায় এতে বক্তৃতা করেন ভয়েস ফর গ্লোভাল বাংলাদেশ সভাপতি ডঃ হাসনাত হোসাইন এমবি, মুফতী শাহ সদর উদ্দিন, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমান, স্ট্যান্ড ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সভাপতি আবুল মনসুর , আহমদ আলী, মোঃ তফুর আহমেদ, মির্জা আবুল আহমদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, মারুফ আহমদ, মোঃ ইকবাল হোসেন, সিরাজুম মনির, সহকারি প্রচার সম্পাদক সালেহ আহমদ, অফিস সম্পাদক আব্দুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহকারি তথ্য বিষয়ক সম্পাদক মোঃ কয়ছর রশীদ, সহকারি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাবের হাসান, এহসানুল হক, সোহাগ, মো হাসনাত আল হাবিব, জিল্লুর রহমান সোহাগ, মো ওমর খৈয়াম, এম আজিজুল সামাদ, আব্দুল কাশেম আজাদ, শাহিন আলম, আব্দুল আউয়াল, সদর উদ্দিন, নাজমুল আহমেদ, শামসুজ্জামান সোহাগ, মুজাহিদুল ইসলাম, মিজানুর রহমান, রমজান সরদার, হাফিজ ওয়েছ আহমদ, আলী আহমেদ, সুমাইয়া
ফাতিমা, রোকন উদ্দিন, মোহাম্মদ খান, সাদিয়া হোসাইন, নুসরাত হোসাইন, আব্দুল্লাহ আল জাবির, আরমান, আব্দুল হাকিম সানিয়াদ ,রুহুল আজিজ
প্রমুখ।