কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের সংশ্লিষ্টটা না থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছেঃ মির্জা ফখরুল

408

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বিবৃতিতে কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও নেতা-কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অনেক নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। (অনেকের) বাসায় পুলিশী অভিযান চালানো হচ্ছে।”

গ্রেফতারকৃত নেতা-কর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে সরকার… সহিংসভাবে দমন করেছে। আমরা বলবো, সকল পক্ষের মতামত নিয়ে এটার একটা সুষ্ঠু সমাধান করুন।”

সেইসাথে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানান বিএনপি মহাসচিব।

সূত্র: বয়েস অফ আমেরিকা