টাওয়ার হ্যামলেটসে বয়স্কদের খাদ্য দারিদ্র্য বেড়েছে

492

ওয়ানবাংলানিউজ: লেন নামের এই ব্যাক্তি এক সময় টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এরপর স্বাস্থ্যগত কারণে তিনি কাজ ছেড়ে দেন এবং এখন তিনি বেনিফিটের অর্থে জীবনধারণ করেন। প্রতি সোমবার তিনি টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিনে অবস্থিত গুড শেপারড মিশন ফুড ব্যাংকে যান।

লেনের মতো অনেকে আছেন যারা ফুড ব্যাংকে বিনা মূল্যের খাদ্য পণ্য পাওয়ার ওপর নির্ভর করেন। টাওয়ার হ্যামলেটসের আরেকটি ফুড ব্যাঙ্ক বো ফুদ ব্যাঙ্ক। গত ১২ মাসে এখানে আসা মানুষের সংখ্যা অনেক বেড়েছে। প্রতি সপ্তাহে আসতেন ১ হাজার মানুষ। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে এই ফুড ব্যাংকে প্রতি সপ্তাহে আসতেন ২৭০ জন।

বো ফুড ব্যাঙ্ক ২০২২ সালে যখন সবচেয়ে ব্যাস্ত সময় পার করতো, তখন তাদের সপ্তাহে পণ্য ক্রয় বাবদ খরচ হতো ৫ থেকে ৬ হাজার পাউন্ড। অথচ ২০২৩ সালে এসে একই সময়ে সপ্তাহে তাদের খরচ হচ্ছে ১৬ থেকে ২০ হাজার পাউন্ড। ২০২৩ সালে সবচেয়ে ব্যস্ত সপ্তাহে এখান থেকে বিতরণ করা হয়েছে ১০ টন খাদ্য এবং অন্যান্য পণ্য। দেড় বছর ধরে বো ফুড ব্যাংকে কাজ করছেন জোয়ানা রীড। এই দেড় বছরে তিনি দেখেছেন ফুড ব্যাংকে পেনশনারদের আগমনের সংখ্যা বেড়েছে তিন গুন।

সরকার বলছে, ইনকাম সাপোর্ট হিসেবে রেকর্ড পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে। আগামী এপ্রিল মাস থেকে বেনিফিট এবং স্টেট পেনশন বাড়ানো হচ্ছে। তবে আপাততঃ লেনের মতো মানুষদের জন্য ফুড ব্যাংকগুলো কেবল সহায়ক হিসেবে কাজ করছেনা, বরং তাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে ভূমিকা রাখছে।