ম্যানচেস্টারে এশিয়ান যৌন অপরাধী চক্র

181

ওয়ানবাংলানিউজ: গ্রেটার ম্যানচেস্টারের রচডেলে এশিয়ান পুরুষদের সংঘবদ্ধ চক্র কিশোরীদের নানাভাবে ফুসলিয়ে যৌন কাজে ব্যবহার করেছে। ২০০৪ সাল থেকে টানা এক দশক এ ধরনের কাজ চললেও স্থানীয় পুলিস ও কাউন্সিল কর্মকর্তারা এমন তৎপরতা দমনে ব্যর্থ হয়েছেন। সোমবার প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানী ও আফগান পুরুষরা মূলতঃ দরিদ্র শ্বেতাঙ্গ মেয়েদের টার্গেট করে নগদ অর্থ, উপহার আর বিনা মূল্যে খাবার দিয়ে যৌন কাজে ব্যবহার করতো।

বিবিসির ডকুমেন্টারি এবং একটি ড্রামা সিরিজে উঠে আসা তথ্যের কারণে কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেয়।

শিশু বয়সের কিশোরীদের যৌন কাজে অপব্যবহারের অভিযোগের একাধিক তদন্ত করেও স্থানীয় পুলিশ যথেষ্ট তথ্য-প্রমাণ পায়নি। রচডেলে শিশু বয়সে এই নারী যৌন শোষণের শিকার হয়েছিলেন। তিনি মনে করেন, তাঁর ওই ক্ষতির জন্য কাউকে দায়িত্ব নিতেই হবে।

নতুন প্রকাশিত প্রতিবেদনের তথ্য জেনে রচডেল কাউন্সিল এবং গ্রেটার ম্যানচেস্টার পুলিসের অনুশোচনা করার অনেক কারণ আছে। স্থানীয় পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, অতীতের ব্যর্থতা ভবিষ্যতে দেখা যাবেনা।

কিন্তু পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে সবাই আশ্বস্ত হতে পারছেন না। সাবেক পুলিস কর্মকর্তা ম্যাগী অলিভার বলেন, টিনেজ মেয়েদের যৌন কাজে অপব্যবহারের বিষয়ে পুলিস যথেষ্ট ভূমিকা পালন করেনি। তিনি মনে করেন, এখনও পুলিস একই ভুল করেই যাচ্ছে।
সোমবার প্রকাশিত প্রতিবেদনের তদন্ত ছিল অতীতের ওপর। পুলিসের সাম্প্রতিক ভূমিকার মূল্যায়ন প্রকাশ করা হবে আরেকটি প্রতিবেদনে, যা আগামী গ্রীষ্ম মৌসুমে প্রকাশিত হবে। ২০২৩ সালে চার জন দক্ষিণ এশিয় এবং একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষের কারাদণ্ড হয়। তাদের বিরুদ্ধে রচডেলে কিশোরীদের যৌন অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়। সোমবার প্রকাশিত প্রতিবেদনে ৯৬ জন পুরুষের নাম-পরিচয় উল্লেখ করে বলা হয়েছে, এসকল লোক এখনও শিশুদের নিরাপত্তার জন্য ঝুঁকি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ৯৬ জন কেবল একটি অংশ, এমন আরও অনেক লোক আছে।