ওয়ানবাংলানিউজ: গত দুই সপ্তাহের মধ্যে লন্ডন এবং লন্ডনের বাইরে পাঁচ টি ব্যাডমিন্টন টূনামেন্টে সব কয়টি খেলায় চূড়ান্ত বিজয় অর্জন করে সেরা খেলোয়াড় হিসেবে ট্রপি হাতে তুলে নেয় তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সদস্যরা। সর্বশেষ সোমবার ২০ নভেম্বর আব্দুল্লা ব্যাডমিন্টন প্রমোশন আয়োজন করে কমিউনিটি ফান দৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা লন্ডনের বৃটেনিয়া স্পোর্টস সেন্টারে।

লন্ডনের বিভিন্ন শহর থেকে আগত ২৫টি টিম উক্ত খেলায় অংশ গ্রহণ করে. খেলার প্রথম পুরুস্কার ছিল একশত পাউন্ড এবং ট্রফি, দ্বিতীয় পুরুস্কার পঞ্চাশ পাউন্ড এবং ট্রফি এবং তৃতীয় পুরুস্কার ট্রফি. লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়া ক্লাবের খেলোয়াড় ফয়সল ইসলাম ও রিবু আহমেদ জুটি কেন্টের আহসান ও বেলাল জুটি কে পরাজিত করে জয়ের শিরফা অর্জন করে।
তৃতীয় স্থান দখল করেন সাইফুল ইসলাম এবং জামাল উদ্দিন. সকল উইনারদের হাতে পুরুস্কার তুলে দেন খেলার আয়োজক আব্দুল্লাহ মহিম. এরআগে নর্থামথন টূনামেন্টে গিয়ে বিজয় ছিনিয়ে আনে ক্লাবের ওপর দুই সদস্য জুনেদ ও আলতাফ। গত সোমবার খেলার পরে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সদস্য ও গত কয়েকটি টুর্নামেন্টের সেরা বিজয়ীদের একজন আলতাফ হোসাইন ঘরোয়া পরিবেশে চমৎকার খাবারের আয়োজন করেন. ক্লাবের অনেক সদস্য উপস্তিথ ছিলেন. খেলার বিজয়ীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল , সহকারী ম্যানেজার ও রাইটল্যান্ড প্রপার্টির স্বত্বাধিকারী ফারুক ফুহাদ চৌধুরী, ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় চান মিয়া, জুনেদ আহমদ, আলতাব হোসাইন, আয়নুল হক ও মুন্না প্রমুখ.















