যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে ইলিয়াস পত্মী লুনার অভিনন্দন

2387

সিলেট সংবাদদাতা: যুক্তরাজ্য যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।

যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন, তিন তিন বারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত যুক্তরাজ্য যুবদলের পুননির্বাচিত সভাপতি রহিম উদ্দিন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বিশ্বনাথ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন কে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, তাদের গতিশীল কাযর্ক্রম যুক্তরাজ্য যুবদল আরো শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

বিজ্ঞপ্তি