এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকএওয়ে এওয়ার্ড (আর্টা) এওয়ার্ড সম্পন্ন (ভিডিও)

108
ছবি আবুল কালাম

ওয়ানবাংলানিউজ: সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকএওয়ে এওয়ার্ড, সংক্ষেপে আরটা। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ডপ্রাপ্তরা তাদের কাজের স্বীকৃতি পেয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি নানা সমস্যার কথাও তুলে ধরেন। নতুন প্রজন্মকে রেস্টুরেন্টমুখী হওয়ারও আহবান জানান তাঁরা।
এই বছর আর্টা—র পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এশিয়ান রন্ধন শিল্পের এই উদযাপনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের এশিয়ান রেস্টুরেন্ট শিল্পে জড়িত খ্যাতনামা ব্যক্তিত্ব সহ যুক্তরাজ্যের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য, তারকা, মিডিয়া ব্যক্তিত্ব ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। সেরা রেস্টুরেন্ট, টেইকওয়ে, সেরা শেফসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় ৪০টি এওয়ার্ড।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় টিভি প্রেজেন্টার সামান্থা সিমন্ডস এবং যাদুশিল্পী পল মার্টিন। উপস্থাপনার পাশাপাশি পল মার্টিন অনুষ্ঠান চলাকালীন সময়ে বেশ কয়েকবার তাঁর যাদুর মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন।

এছাড়াও উপস্থিত অতিথিদের বিনোদনে উপস্থিত ছিলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী কাভিয়া লিমায়ে ও উজান মুখার্জি- যারা দু’জনেই তাদের কণ্ঠের যাদুতে দর্শকশ্রোতাদেরকে মোহিত করেন।

এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকএওয়ে এওয়ার্ড ২০২৩-এ বিজয়ী হয়েছে-
চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্সঃ দ্য মিলনরো বাল্টি রেস্টুরেন্ট, রোশডেল, ওল্ডহ্যাম
ন্যাশনাল শেফ অফ দ্য ইয়ারঃ দ্য চেকার্স ইন্ডিয়ান লাউঞ্জ, গ্রেট ব্লেকেনহ্যাম, ইপ্সউইচ
ন্যাশনাল টেকএওয়ে অফ দ্য ইয়ারঃ খানি খানা, চেমসফোর্ড
নিউকামার অফ দ্য ইয়ারঃ কোকো বাফেট, ওয়েস্টন-সুপার-মেয়ার
ফাইন ডাইন রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ ডাইনিং রুম, শিয়ারনেস, রোচেস্টার
স্ট্রিট ফুড রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ মাই ডেলহি, নিউক্যাসল আপন টাইন
জাপানিজ রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ মানেকি রামেন, ওরচেস্টার
কোরিয়ান রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ ইওরি, পিকাডিলি সার্কাস, লন্ডন
শ্রীলংকান রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ কলম্বো কিচেন রেস্টুরেন্ট, ওরচেস্টার পার্ক, কিংস্টন আপন টাইন
ইউরোপিয়ান রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ তামাশা, প্লায়া ব্লাঙ্কা, স্পেন

রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্দার্ন আয়ারল্যান্ডঃ নু ডেলহি রেস্টুরেন্ট লাউঞ্জ, বেলফাস্ট
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ওয়েলসঃ বেলফই, কারমারথেন, সোয়ানসি
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্থ ওয়েস্টঃ দ্য মিলনরো বাল্টি রেস্টুরেন্ট, রোশডেল, ওল্ডহ্যাম
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ওয়েস্ট মিডল্যান্ডসঃ শিফনাল বাল্টি, শিফনাল, টেলফোর্ড
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ইস্ট মিডল্যান্ডসঃ নাজরিন, কেটেরিং, নর্থহ্যাম্পটন
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- হার্টফোর্ডশায়ারঃ কিউমিন বার এন্ড রেস্টুরেন্ট, ব্রক্সবোর্ন, এনফিল্ড
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- এসেক্সঃ সিনামন, এপিং, চেমসফোর্ড
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সারেঃ তারানা, লিংফিল্ড, রেডহিল
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাউথ সেন্ট্রালঃ জলপরী অফ উডলি, উডলি, রিডিং
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্থ লন্ডনঃ দ্য রাজদূত, হ্যাম্পস্টিড, লন্ডন
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাউথ লন্ডনঃ সাকা মাকা, হিদার গ্রীন, লন্ডন
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ওয়েস্ট লন্ডনঃ দুর্বার তান্দুরি রেস্টুরেন্ট, বেইজওয়াটার, লন্ডন
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাউথ ওয়েস্টঃ ডাকু, ফলমাউথ, ট্রুরো
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাসেক্সঃ তামাশা, লিনফিল্ড, রেডহিল
রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্থ ইস্টঃ রাভাল ইন্ডিয়ান ব্রেসারি এন্ড বার, গেটসহেড, নিউক্যাসল আপন টাইন

রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- নর্থ ইস্টঃ বাল্টি হাট, লিনথ্রোপ, ক্লিভল্যান্ড
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- নর্থ ওয়েস্টঃ ব্র্যাডশ তান্দুরি, ব্র্যাডশ, বোল্টন
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ওয়েস্ট মিডল্যান্ডসঃ চাটনি এক্সপ্রেস, ক্যাসল ব্রমউইচ, বার্মিংহাম
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- এসেক্সঃ খানি খানা, চেমসফোর্ড
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- সারেঃ মোহিনি বাল্টি হাউজ, কারশ্যাল্টন, সাটন
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- কেন্টঃ শের-এ-বাংলা, লংফিল্ড, ডার্টফোর্ড
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ইস্ট এংলিয়াঃ ইস্টার্ন স্পাইস ইপ্সউইচ, সাফোক, ইপ্সউইচ
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ইস্ট মিডল্যান্ডসঃ মিয়াহ’স টেকএওয়ে, হিনর, ডার্বি
রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ওয়েলসঃ কালিমির্চ, ব্যারি, কার্ডিফ

শেফ অফ দ্য ইয়ার- ওয়েলসঃ এলাইচি, কারমার্থেন, সোয়ানসি
শেফ অফ দ্য ইয়ার- ইস্ট এংলিয়াঃ দ্য চেকার্স ইন্ডিয়ান লাউঞ্জ, গ্রেট ব্ল্যাকেনহ্যাম, ইপ্সউইচ
শেফ অফ দ্য ইয়ার- ইস্ট লন্ডনঃ দ্য এমপ্রেস, হোয়াইটচ্যাপেল, ইস্ট লন্ডন
শেফ অফ দ্য ইয়ার- সাউথ ওয়েস্টঃ স্পাইস ক্লাব, ব্রিজওয়াটার, টন্টন
শেফ অফ দ্য ইয়ার- সারেঃ ইন্ডিয়ান প্যানারোমা, ইস্ট মোজলি, কিংস্টন আপন টেমস
শেফ অফ দ্য ইয়ার- হার্টফোর্ডশায়ারঃ রুবি, হার্টফোর্ড, স্টিভেনেজ

আর্টা-র উদ্যোক্তা মোহাম্মেদ মুনিম এ বছরের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বলেন, “আমি অভিনন্দন জানাই আর্টা ২০২৩-এর সকল বিজয়ী ও ফাইনালিস্টদের- আপনারা সকলেই যুক্তরাজ্যের রেস্টুরেন্ট শিল্পের গৌরব। এশিয়ার রেস্টুরেন্ট ও টেকএওয়ে ইন্ডাস্ট্রিতে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম ও অগ্রগন্য পুরষ্কার হিসেবে আর্টা আপনাদের অসামান্য ধৈর্য, সাহস ও প্রচেষ্টাকে স্যালুট জানায়। নানা বাধাবিপত্তি অতিক্রম করেও আপনারা সারা যুক্তরাজ্য জুড়ে ক্রেতাদের চাহিদা পূরন করে গিয়েছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী, রাষ্ট্রদূত, ও সম্মানিত অতিথিবৃন্দ- যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি তাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই।

যুক্তরাজ্যের এই জনপ্রিয় এশিয়ান রেস্টুরেন্ট শিল্প যা গত কয়েক বছরে কর্মী সংকট ও কোভিড প্যানডেমিকের মতো বাধার মোকাবেলা করেছে তা বর্তমানে নতুন এক বাধার সম্মুখীন- জীবনযাত্রার মূল্যবৃদ্ধি। একদিকে কাঁচামাল, রান্নার উপাদান ও এনার্জি বিল সাম্প্রতিক সময়ে বেশ বেড়ে চলছে, আর অন্যদিকে ক্রেতাদের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে। এরকম বিরূপ পরিস্থিতিতেও যুক্তরাজ্যের যেসকল রেস্টুরেন্ট ও টেকএওয়ে নিরলসভাবে ক্রেতাদের প্রত্যাশা অতিক্রম করে যাচ্ছে তাদের সেবা দিয়ে, আর্টা আরেকবার তাদের সম্মান জানালো।“

লন্ডনের প্রযুক্তিবিষয়ক মন্ত্রী পল স্কালি আর্টা-কে “কারি বিষয়ক পুরষ্কারের বিশ্বকাপ” হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত জনাব আনোয়ার চৌধুরী আর্টা সম্পর্কে বলেন,”এটি একেবারেই অনন্য একটি আয়োজন। এশিয়ান রন্ধনশিল্পের সামগ্রিক অর্জনের উদযাপন করে আর্টা- যেখানে এ বছর যুক্ত হয়েছে জাপানী, কোরিয়ান, শ্রীলংকান ও অবশ্যই ব্রিটিশ কারি রান্নার শিল্প। আমি ব্যক্তিগতভাবে আর্টা ও এর উদ্ভাবনী উদ্যোক্তা জনাব সালিক-কে অভিবাদন জানাই।“