গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নির্বাচনে টিপু- মাসুক- মিকাইল পরিষদের মনোনয়র পত্র দাখিল

275
ছবি আবুল কালাম

ওয়ানবাংলানিউজ: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে টিপু- মাসুক- মিকাইল পরিষদের ২৭ জন প্রার্থী। গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে নির্বাচন কমিশনারদের হাতে মনোনয়ন পত্র করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক ডেপুটি মেয়র কাউন্সিল অহিদ আহমদ, নির্বাচন কমিশনার সাংবাদিক মুসলিম উদ্দিন আহমদ ও কমিউনিটি নেতা আব্দুল হাই।
এদিকে নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস্ ইউকে এর ১২ বছরের ইতিহাসে প্রথম বারের মত টিপু- মিকাইল- মাসুক পরিষদের পক্ষে সংগঠনে নতুন ৩৫০ জন সদস্য পদ সংগ্রহ করে নতুন সদস্যদের ফি বাবদ ৩৫ হাজার পাউন্ড নির্বাচন কমিশনে প্রদান করা হয়। অপরদিকে দিলওয়ার – হাফিজ – একলিম পরিষদ থেকে আরো নতুন ২৮৯ জন সদস্যপদ এবং স্বতন্ত্র প্রার্থী শাহিন আহমদের পক্ষ থেকে ৬ জন সদস্য পদ গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে নতুন ৬৪৫ সদস্যসহ গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস এর সদস্য সংখ্যা প্রায় ২ হাজারের কাছাকাছি দাড়িয়েছে।
নতুন ৬৪৫ জন সদস্যের ফি বাবদ প্রায় ৬৫ হাজার পাউন্ড নির্বাচন কমিশন গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

টিপু- মাসুক- মিকাঈল পরিষদ থেকে যারা নির্বাচন করছেন তারা হচ্ছে
সভাপতি পদে-এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক পদে- মাসুক আহমদ, কোষাধক্ষ্য পদে- মিকাঈল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে- মঈনুল ইসলাম, সহ সভাপতি পদে- আফসারুল ইসলাম, দেলোয়ার হোসনে, ইকবাল হোসেন, মাহবুব হোসেন চৌধুরী, প্রচার প্রকাশনা সম্পাদক পদে- আলী হোসেন, সহ কোষাধক্ষ্য পদে -আলী আসলাম, ফান্ড রাইজিং সেক্রেটারি পদে – মোঃ কিবরিয়া ইসলাম, মেম্বারশিপ সেক্রেটারি পদে- সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে – কামরুজ্জামান চৌধুরী,
এডুকেশন সেক্রেটারি পদে – সৈয়দ নাদির আহমদ, সহ সাধারন সম্পাদক পদে -জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে – মাহিবুল হক, নির্বাহী সদস্য পদে বাবরুল ইসলাম, আমির হোসেন,আতাউর হোসেন মুজিব, মনজুর আহমদ শাহনাজ, জাহাঙ্গীর হোসেন, সুহেল আহমেদ, সাব্বির আহমদ শাহেদ, জিএম অপু শাহরিয়া, মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
২৭ টি পদের মধ্যে মধ্যে সভাপতি পদে ৩জনসহ মোট ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৮ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেক বেনকুইটি হলে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
ইতিপূর্বে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে নিজস্ব তহবিল থেকে ব্রিটেনে ১৮০ হাজার পাউন্ড দিয়ে ৩ বেড রুমের ফ্রি হোল্ড একটি বাড়ি ক্রয় করা হয়েছে।
মনোনয়ন পত্র জমা দাখিলের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েদ আহমদ সাদ, মো: তাজুল ইসলাম, ফেরদৌস আলম, নাহিন মাহমুদ, আব্দুল বাছির, আনোয়ার শাহজাহান, সেলিম আহমদ, আব্দুল কাদির, আব্দুল মুনিম জেহাদী ক্যারল, শামসুল ইসলাম বাচ্চু এবং মারুফ আহমদ, মোহাম্মদ বেলাল হোসেন, সাব্বির আহমদ শাহেদ, রোমান চৌধুরী প্রমুখ।