ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভারদের স্বার্থরক্ষা, তাদের দাবী দাওয়া আদায় ও নিত্য নতুন আইন সম্পর্কে ড্রাইভারদের অবহিত করার লক্ষ্য নিয়ে গঠিত ‘ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনে’র দ্বি-বার্ষিক সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের কনভেনর কাওছার বাবলুর সভাপতিত্বে ও সেক্রেটারী আলাউর রহমান শাহিন এর পরিচালনায় সভায় বিগত বছরের কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের নতুন ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের ট্রাস্টি আতাউর রহমান আতা।

এতে কনভেনর নিযুক্ত হন কাজী বাবর উদ্দিন। জয়েন্ট কনভেনর হচ্ছেন আবুল কালাম, মুহিব চৌধুরী ও আবু তারিক চৌধুরী। সেক্রেটারী মনোনীত হন আবুল কালাম, জয়েন্ট সেক্রেটারী মোস্তাক আহমদ, সিমুল তাসবির চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ শাহজাহান, অর্গানাইজিং সেক্রেটারী পারভেজ আহমেদ, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারী তৌফিক চৌধুরী, পাবলিক রিলেশন সেক্রেটারী বাবলা রাজ, জয়েন্ট পাবলিক সেক্রেটারী শাকির আহমেদ, মেম্বারসীপ সেক্রেটারী মো: ফজলু হোসেন, ওয়েলফেয়ার এন্ড হিউম্যান রাইট সেক্রেটারী ফখরুল হক লুকু, রিলিজিয়াস সেক্রেটারী আব্দুস সালাম, এক্সিকিউটিভ মেম্বার আব্দুর রহমান, মো: শাহজাহান মিয়া, হেলাল আহমেদ, আপ্তাব চৌধুরী, বদরুল হোসেন, আবুল হাসনাত, রহিম সিকদার। নতুন করে এসিসটেন্ট চেয়ার নির্বাচিত হন আবেদ হোসেন অপু।
সভার শুরুতে মিনিক্যাব ড্রাইভারদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন উত্তর প্রদান করেন সংগঠনের সংগঠনের চেয়ার মো: ইকবাল মালিক ও সিইও সাদিক আহমেদ।















