ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের টুর্নামেন্ট ২৬ নভেম্বর

1421

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের উদ্যোগে আগামী রোববার ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিবিসিএ দ্বিতীয় ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবা প্রতিযোগিতা ২০১৭। গত বছরে অনুষ্ঠিত বিবিসিএ প্রথম দাবা প্রতিযোগিতার মতোই এবারের প্রতিযোগিতাকে সফল করে তোলার জন্য প্রস্তুতি চলছে। গত বছর পূর্ব লন্ডনে প্রথমবারের মতো এই ধরনের দাবা প্রতিযোগিততায় দু‘জন গ্রান্ড মাস্টার সহ ২০টি জাতির শতাধিক দাবাড়– অংশ নিয়েছিলেন।


গত বছরের মতো এবারও কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাজ একাডেমীতে দ্রুতগতির দাবা খেলার এই প্রতিযেগিতায় গ্রান্ডমাষ্টার, ফিডে মাষ্টার, এবং ক্যান্ডিডেট মাষ্টারসহ দক্ষ দাবাড়–রা অংশগ্রহণ করবেন। ওপেন এবং মেজর সেকশনে বিভক্ত প্রত্যেক দাবারু সুইস পেয়ারিং পদ্ধতিতে ছয়টি বা সাতটি করে গেম খেলবেন। প্রতিটি গেম শেষ করতে একজন খেলোয়াড় সময় পাবেন ১৫ মিনিট এবং তার প্রতিপক্ষও পাবেন ১৫ মিনিট। ষ্টপ ওয়াচের নির্ধারিত ১৫ মিনিট সময়ের মধ্যে একজন দাবারু তার প্রতিপক্ষকে চেক ম্যাট করতে না পারলে যার ১৫ মিনিট সময় আগে শেষ হয়ে যাবে, তিনি পরাজিত হবেন।

বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট দুই হাজার পাউন্ড প্রাইজ মানি বরাদ্দ রয়েছে। প্রতিেিযাগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় আমস্ত্রিত বিশেষ অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার সাবিনা আখতার এবং এক্সিকিউটিভ মেয়র জন বিগস সহ বিবিসিএ টুর্নামেন্টের সম্মানিত স্পন্সররা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠান দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, প্রধানত প্রবাসী বাংলাদেশী দাবাড়–দের উদ্যোগে দু‘বছর আগে আগে টাওয়ার হ্যামলেটস এ গঠিত হয় বিবিসিএ। সংগঠনের মূল কিছু লক্ষ্যের মধ্যে অন্যতম হচ্ছে স্থানীয়দের মধ্যে দাবা খেলার প্রসার ঘটানো, প্রতিযোগিতার আয়োজন, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিশোর ও তরুণ দাবাড়ুদের প্রতিভার উন্মেষ ঘটানো এবং পেশা, বর্ণ এবং বয়স নির্বিশেষে অনুশীলন ও সুস্থ প্রতিদ্বন্দ্বিতার ব্যবস্থা করা। বিনির্মান। প্রতিষ্ঠালগ্স থেকেই বিবিসি এর উদ্যোেেগ নিয়মিতভাবে প্রতি রোববার বিকেলে টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে অনুশীলন ও প্রশিক্ষণ এবং প্রতি মাসের শেষ রোববার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

ইতোমধ্যেই বিবিসিএ নিজস্ব দল গঠন করে লন্ডন সামার লীগে অংশ নিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। বর্তমানে বিবিসিএ দাবা দল চলতি লন্ডন লীগে অংশ নিচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তি