খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপির সভা

1089

ওয়ানবাংলানিউজ: লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসনমূলক ফরমায়েসী রায় দেয়া হয়েছে অভিযোগ করে প্রতিবাদ সভা করেছে লন্ডন মহানগর বিএনপি। গত ২৯ অক্টোবর সোমবার লন্ডন মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে অভিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা। এসময় তারা বলেন, বেগম খালেদা জিয়া বিহীন কোন নির্বাচনে বাংলাদেশে হতে দেয়া হবে না।

সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক আবেদ রাজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক । প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুপর্ণা রায় নন্দী, সিলেট মহানগর যুবদলের সভাপতি এমদাদ হোসেন টিপু।

যুক্তরাজ্য বিএনপি নেতা মিসবাহউজ্জমান সোহেল, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ , যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, তরিকুর রশিদ চৌধুরী শওকত, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু, আব্দুর রব, এম এ .তাহের, আলহাজ্ব আমির উদ্দিন মাস্টার, শাহ’ মোঃ ইব্রাহিম মিয়া, লুতফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, যুগ্ম সস্পাদক রোমান আহমেদ চৌধুরী, মাহবুব হাসান সাকিব, সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম , আন্তজাতিক বিষয়ক সস্পাদক আবু নোমান, সমাজকল্যাণ বিষয়ক সস্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল, সহ সমাজকল্যাণ বিষয়ক সস্পাদক মোঃ এনামুর রহমান এনু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম, সহ যুব বিষয়ক সম্পাদক জমির আলী, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ লাল মিয়া, সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বক্স , সহ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক জামাল হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন,

স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ দোলেয়ার হোসেন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য ফজলে রহমান পিনাক, হোসেন আহমদ, মোঃ এহসান উজ্জামান, মোঃ রেজাউল করিম, রিফাত হোসেন চৌধুরী, মোঃ বাবরুল হোসেন বাবুল, সুমন আহমদ, মামুনুর রশীদ,মুজিবুর রহমান, পটল মিয়া, এনামুল হোসেন, নাজিয়া আকবর , রাজ ফরহাদ, মোঃ তোফায়েল আহমদ,মোঃআরিফুর রহমান খান, নাছির উদ্দিন, মঈনুল হাসান মজুমদার,মোঃ লুৎফুর হক লিমন, মোঃ জুবের সিদ্দিকী, সৈয়দা রাহাত আফজা,সন্জয় কুমার সাহা,ফজলে আজম প্রমুখ ।

সভায় এম এ মালিক বলেন সরকার রাজনৈতিক ভাবে বিএনপিকে মোকাবেলার সাহস না করে প্রশাসন যন্ত্রকে ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ অন্যয় ভাবে সাজানো মামলায় বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে যা দেশবাসী ঘৃনা ভরে প্রত্যাখ্যান করেছে। ষড়যন্ত্র মুলক এই সাজা দিয়ে জিয়া পরিবারকে নির্বাচনের বাইরে রাখার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমাদের ঐকবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে খুব শিগ্রই হাসিনা সরকারের পতন করে নিরপক্ষ সরকার প্রতিষ্টা করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবোই ।

প্রধান বক্তার বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, আগামী নির্বাচনের পূর্বেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়া বিহীন নির্বাচন দেশে হতে দেয়া হবে না। তিনি বলেন, দেশে লাখ লাখ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরন করা হয়েছে। তিনি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ছাড়া দেশে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না। তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।